আবার বাড়লো দাখিলের ফরম পূরণের সময়

২৮ মে ২০২২, ১২:০৩ AM
 সময় বেড়েছে দাখিলের ফম পূরণের

সময় বেড়েছে দাখিলের ফম পূরণের © ফাইল ফটো

মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতায় চলতি বছরের দাখিল পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী, ৩০ মে পর্যন্ত বিলম্ব ফি দিয়ে ফরম পূরণ করতে পারবেন শিক্ষার্থীরা। বুধবার (২৫ মে) রাতে মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কামাল উদ্দিনের সাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

জানা যায়, চলতি বছরের দাখিল পরীক্ষার ফরম পূরণ দুই দফা শেষ হলেও জরিমানা দিয়ে পরীক্ষার্থীদের আবারো ফরম পূরণের সুযোগ দেওয়া হলো। ১০০ টাকা জরিমানা বা বিলম্ব ফি দিয়ে আগামী শনিবার (২৮ মে) থেকে সোমবার (৩০ মে) পর্যন্ত পরীক্ষার্থীদের দাখিল পরীক্ষার ফরম পূরণের সুযোগ দেয়া হয়েছে। 

জানা গেছে, গত ১৩ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত দাখিল পরীক্ষার ফরম পূরণ চলে। ২৫ এপ্রিল পর্যন্ত শিক্ষার্থীরা ফি জমা দেয়ার সুযোগ পেয়েছিলেন। এরপর পরীক্ষার্থী প্রতি ১০০ টাকা বিলম্ব ফিসহ ২৬ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত দাখিল পরীক্ষার ফরম পূরণের সুযোগ দেয়া হয়। দ্বিতীয় দফায় ফরম পূরণের সময় বাড়ালো মাদ্রাসা শিক্ষা বোর্ড।  

বিজ্ঞপ্তিতে বোর্ড জানিয়েছে, দাখিল পরীক্ষার পরীক্ষার্থীদের বিলম্ব ফিসহ অনলাইনে ফরম পূরণের সময়সীমা ২৮ মে থেকে ৩০ মে পর্যন্ত বর্ধিত করা হলো। মাদ্রাসা থেকে অনলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ ৩১ মে। চূড়ান্ত করণের তারিখ ১ জুন। 

বোর্ড আরো জানিয়েছে, এরপর ফরম পূরণ ও ফি জমা দেয়ার সময় কোনো অবস্থাতেই বাড়ানো হবে না। 

আগামী ১৯ জুন থেকে চলতি দাখিল পরীক্ষা শুরু হচ্ছে। ৬ জুলাই পর্যন্ত দাখিলে তত্ত্বীয় পরীক্ষা চলবে। আর ৭ থেকে ১৭ জুলাইয়ের মধ্যে দাখিলের ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে।

মাদ্রাসা শিক্ষা বোর্ড প্রকাশিত দাখিলের ফরম পূরণ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিলো, বিজ্ঞান বিভাগের দাখিল পরীক্ষার্থীদের ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৮১৫ টাকা। আর সাধারণ, মুজাব্বিদ ও হিফজুল কুরআন বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণের ১ হাজার ৫৪৫ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ফিয়ের ১ হাজার ৩৭৫ টাকা বোর্ড ফি ও ৪৪০ টাকা কেন্দ্র ফি নির্ধারণ করা হয়েছে। আর সাধারণ, মুজাব্বিদ ও হিফজুল কুরআন বিভাগের শিক্ষার্থীদের মোট ফিয়ের ১ হাজার ১৮৫ টাকা বোর্ড ফি ও ৩৬০ টাকা কেন্দ্র ফি নির্ধারণ করা হয়েছে। বর্ধিত সময়ে ফরম পূরণ করতে এর সঙ্গে আরো ১০০ টাকা বিলম্ব ফি দিতে হবে শিক্ষার্থীদের।

হাসিনাকে সমর্থন করায় টার্গেটে পড়েছেন ২০টিরও বেশি বিশ্ববিদ্য…
  • ০৫ নভেম্বর ২০২৬
মেয়াদ শেষ, রুম সিলগালা করে দফতর ছাড়লেন সালাহউদ্দিন আম্মার
  • ০৫ নভেম্বর ২০২৬
১৬ শিক্ষক নিয়োগ দেবে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, …
  • ০৫ নভেম্বর ২০২৬
একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু ১…
  • ০৫ নভেম্বর ২০২৬
নেত্রকোনায় অটোরিকশার ধাক্কায় নারীর মৃত্যু
  • ০৫ নভেম্বর ২০২৬
শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের স্ত্রী-ভাইয়ের সঙ্গে ফোনালাপ বি…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950