ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ গ্রেপ্তার

১০ মার্চ ২০২২, ০১:৫৩ PM
মাদ্রাসার অধ্যক্ষ মো. হযরত আলী

মাদ্রাসার অধ্যক্ষ মো. হযরত আলী © সংগৃহীত

নাটোরের বড়াইগ্রামে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব-৫ এর একটি দল আজ বৃহস্পতিবার (১০ মার্চ) ভোররাত ৩টার দিকে নাটোরের লালপুর থানা এলাকায় অভিযান চালিয়ে বড়াইগ্রাম উপজেলার দাসগ্রাম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. হযরত আলীকে (৫৮) গ্রেপ্তার করেছে।

নাটোর র‌্যাব ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন বলেন, গত ১৮ ফেব্রুয়ারি সকাল ৯টার দিকে হযরত আলী মাদ্রাসার সপ্তম শ্রেণি পড়ুয়া ২ শিক্ষার্থীকে কাগজপত্র ভুলে হয়েছে বলে ঠিক করার জন্য মাদরাসায় ডাকেন। ২ শিক্ষার্থী মাদ্রাসার অফিস কক্ষে এলে একজনকে ১০০ টাকা দিয়ে দোকানে পাঠিয়ে দিয়ে আরেকজনকে ধর্ষণের চেষ্টা করেন।

তিনি বলেন, সেই ছাত্রীর পরিবারের লোকজন সামাজিক মর্যাদা ও মান সম্মানের কথা চিন্তা করে বিষয়টি চেপে রাখলেও পরবর্তীতে বিষয়টি প্রকাশ পায়। পরে ছাত্রীর মা বাদী হয়ে অধ্যক্ষের বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের চেষ্টার মামলা করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে হযরত আলী ধর্ষণ চেষ্টার বিষয়টি স্বীকার করেছেন। অভিযুক্তকে নাটোরের বড়াইগ্রাম থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান।

তসলিমা নাসরিনের দেশে ফেরা নিয়ে যা বলল সরকার 
  • ০৪ আগস্ট ২০২৬
শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আগুন, স…
  • ০৪ আগস্ট ২০২৬
বাংলাদেশ সফরে আসছে মালয়েশিয়া, কবে কখন কোথায় ম্যাচ
  • ০৪ আগস্ট ২০২৬
সব পক্ষকেই ধৈর্য ধারণ করতে বললেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপ…
  • ০৪ আগস্ট ২০২৬
প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন ৮ আগস্ট…
  • ০৪ আগস্ট ২০২৬
এবার পুরান ঢাকার আলিয়া মাদ্রাসা ও ন্যাশন্যাল মেডিকেলে সংঘর্…
  • ০৪ আগস্ট ২০২৬