তিন মাসে কোরআন হিফজ করলেন ১১ বছরের জাকারিয়া

১৬ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৫৮ PM
হাফেজ জাকারিয়াকে সংবর্ধনা দিচ্ছেন তার শিক্ষকরা

হাফেজ জাকারিয়াকে সংবর্ধনা দিচ্ছেন তার শিক্ষকরা © সংগৃহীত

৯৪ দিনে বা তিন মাসে কোরআন হিফজ করে বিস্ময় সৃষ্টি করেছে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার শিশু মুহাম্মদ জাকারিয়া বাবু। সে উপজেলার সোনামুখীতে অবস্থিত ‘কাজিপুর আল জামিয়াতুল মাদানিয়া মাদ্রাসার শিক্ষার্থী।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে আনুষ্ঠানিকভাবে শেষ ছবক গ্রহণের মাধ্যমে তিনি আল-কোরআনের ৩০ পারার হাফেজ হলেন। হাফেজ জাকারিয়া ধুনট উপজেলার গোপালনগর গ্রামের মুহাব্বত আলীর ছেলে।

তার হিফজের শিক্ষক হাফেজ মাওলানা হাসান আলী জানিয়েছেন, হাফেজ জাকারিয়া বাবু আমাদের প্রতিষ্ঠানে গত বছরের ৪ সেপ্টেম্বর প্রথম পাঠ গ্রহণ করেন। সেই থেকে সাপ্তাহিক, মাসিক ও ছুটির দিন ব্যতীত মাত্র ৯৪ দিনে তিনি কোরআনের হাফেজ হলেন।

আরও পড়ুন: মাত্র ৮৬ দিনে কোরআনে হাফেজ ১২ বছরের জাকারিয়া

কাজিপুর আর জামিয়াতুল মাদানিয়া (মাদ্রাসার) মুহতামিম মুফতি আবু নাঈম ফয়জুল্লাহ জানান, জাকারিয়া একজন বিস্ময় বালক। সে মাত্র ১১ বছর বয়সে এবং ৯৪ দিনে হাফেজ হয়েছে। এ কারণে আজ আমরা আনুষ্ঠানিকভাবে তাকে কোরআনের হাফেজ হিসেবে স্বীকৃতি দিলাম।

হাফেজ জাকারিয়ার ইচ্ছা বড় হয়ে সে একজন আন্তর্জাতিক মানের হাফেজ ও বড় আলেম হবে। বিশেষত সে একজন হাফেজে হাদিস হতে চায়।

আরও পড়ুন: ৫ মাসে সম্পূর্ণ কোরআন মুখস্ত করল সিয়াম

মুফতি আবু নাঈম ফয়জুল্লাহ মনে করেন, বিশেষ যত্ন নিলে হাফেজ জাকারিয়া একদিন দেশের সম্পদে পরিণত হবে। তবে জাকারিয়ার প্রতি তাঁর পরামর্শ হলো সে যেন আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকে এবং অর্থ ও খ্যাতির মোহে না পড়ে।

আইনি ব্যবস্থা ছাড়া এমপির পদত্যাগ সেইফ এক্সিটের প্রচেষ্টা
  • ০১ অক্টোবর ২০২৬
বিএমইউতে এনডিডি কোর্সের ৭ম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • ০১ অক্টোবর ২০২৬
মিষ্টির আসন শূন্য ঘোষণা
  • ০১ অক্টোবর ২০২৬
পার্ট-টাইম চাকরি আড়ংয়ে, পদ ১০০, আবেদন ৩০ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
নির্ধারিত সময়ের আগে মেডিকেল সেন্টার বন্ধ, ববির মেডিকেল অফিস…
  • ০১ অক্টোবর ২০২৬
সিটি ব্যাংক নিয়োগ দেবে ঢাকাসহ ৬ জেলায়, আবেদন ৭ অক্টোবর পর্য…
  • ০১ অক্টোবর ২০২৬