‘স্টাইল’ করে চুল কাটানোয় মাদ্রাসাছাত্রকে ন্যাড়া করে মারধর

০৭ ফেব্রুয়ারি ২০২২, ০৯:২১ PM
ভুক্তভোগী মাদ্রাসাছাত্র

ভুক্তভোগী মাদ্রাসাছাত্র © সংগৃহীত

ঝালকাঠির নলছিটি উপজেলায় ‘স্টাইল’ করে চুল কাটানোয় এক মাদ্রাসাছাত্রের মাথা ন্যাড়া করে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। আজ সোমবার (৭ ফেব্রুয়ারি) সকালের দিকে উপজেলার বাজারের একটি সেলুনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীর বাবা।

অভিযুক্ত ব্যক্তির নাম মো. হায়দার হাওলাদার। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তার ভাতিজা। ভুক্তভোগীর বয়স ১৩ বছর। সে স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র। তার বাবা ইজিবাইকচালক।

থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, আজ সকালে ওই মাদ্রাসাছাত্র একটি সেলুনে চুল কাটানোর জন্য যায়। সেখানে সে চুলে হাল ফ্যাশনের কাটিং দেয়। চুলের কাটিং দেখে ক্ষিপ্ত হন সেলুনে উপস্থিত হায়দার হাওলাদার। পরে সেলুনের ট্রিমার দিয়ে তিনি মাদ্রাসাছাত্রের মাথা ন্যাড়া করে দেন। মাদ্রাসাছাত্র এর প্রতিবাদ করলে হায়দার হাওলাদার তাকে মারধর করে বাড়িতে পাঠিয়ে দেন।

মাদ্রাসাছাত্রের বাবা বলেন, আমার ছেলের চুলের কাটিং ভালো না লাগলে তিনি আমার কাছে জানাতে পারতেন। কিন্তু হায়দার হওলাদার চেয়ারম্যানের প্রভাব দেখিয়ে নিজেই আমার ছেলের মাথা ন্যাড়া করে মারধর করে বাড়িতে পাঠিয়ে দেন। আমি এর বিচার চাই।

অভিযুক্ত হায়দার হাওলাদার বলেন, ছেলেটি উগ্র স্টাইলে চুল কাটানোয় মাথা ন্যাড়া করে দিয়ে একটু শাসন করেছি। ছেলেপেলেদের একটু শাসন না করলে ওরা নষ্ট হয়ে যাবে।

এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক বলেন, এ ঘটনা প্রমাণিত হলে সঠিক বিচার করা হবে। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ঘটনার তদন্ত করে আইনত ব্যবস্থা নেওয়া হবে।

ওরা গুলি করছে, আপনারা কী করছেন—পুলিশ কর্মকর্তাকে যুবদল নেতা…
  • ০৪ আগস্ট ২০২৬
গোপালগঞ্জে ৫ আগস্ট ঘিরে বাড়তি নিরাপত্তা, মাঠে ৫ প্লাটুন বিজ…
  • ০৪ আগস্ট ২০২৬
স্কুলে যাওয়ার পথে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অভ…
  • ০৪ আগস্ট ২০২৬
বিশেষ অনুদান পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-শিক্ষার্থী, বর…
  • ০৪ আগস্ট ২০২৬
বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তির …
  • ০৪ আগস্ট ২০২৬
ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষে আহত আলিয়ার অধ্যক্ষ
  • ০৪ আগস্ট ২০২৬