মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ, দুই সন্তানের জনকের বিরুদ্ধে মামলা

০৩ ফেব্রুয়ারি ২০২২, ০৪:১৩ PM
আসামী আব্দুল খালেদ

আসামী আব্দুল খালেদ © ফাইল ছবি

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার নিলক্ষীবিঞুপুর গ্রামে এক মাদ্রাসা ছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগ উঠেছে একই এলাকার মাওলানা আব্দুর রহিমের ছেলে আব্দুল খালেদ (৩০) এর বিরুদ্ধে। অভিযুক্ত আব্দুল খালেদ দুই সন্তানের জনক। এ ঘটনায় মাদ্রাসা ছাত্রীর মা বাদী হয়ে আব্দুল খালেদকে আসামী করে চৌদ্দগ্রাম মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় মাদ্রাসা ছাত্রীকে মুখ চেপে ধরে পাশের জমিতে নিয়ে ধর্ষণ করে অভিযুক্ত আব্দুল খালেদ। পরে ওই ছাত্রীর মা দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চলে। কিন্তু কোনো সুরাহা না হওয়ায় ওই মাদ্রাসা ছাত্রীর মা বাদী হয়ে গত সোমবার (৩০ জানুয়ারি) চৌদ্দগ্রাম মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা বলেন, প্রাথমিক তদন্তে ধর্ষণ হয়েছে বলে জানতে পেরেছি। নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০(সংশোধনী-২০০৩) একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত আব্দুল খালেদ গাঁ ঢাকা দিয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।

নওগাঁ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন ২ বিভাগ
  • ০৩ অক্টোবর ২০২৬
একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬