দুই ছাত্রকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

৩০ জানুয়ারি ২০২২, ০৮:২০ PM
মাদ্রাসা শিক্ষককে কারাগারে পাঠানো হয়েছে

মাদ্রাসা শিক্ষককে কারাগারে পাঠানো হয়েছে © প্রতীকী ছবি

পঞ্চগড় সদর উপজেলার একটি মাদ্রাসার ১০ ও ১২ বছর বয়সী দুই ছাত্রকে ধর্ষণের অভিযোগে ওই মাদ্রাসার শিক্ষক আবু বক্কর সিদ্দিককে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শনিবার (২৯ জানুয়ারি) রাতে শিশু দুটির একজনের বাবা ওই শিক্ষককে অভিযুক্ত করে পঞ্চগড় থানায় একটি মামলা করেন। পরে ওই রাতেই অভিযুক্ত শিক্ষককে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পঞ্চগড়  থানা পুলিশ।  

আজ রবিবার (৩০ জানুয়ারি) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তারকৃত আবু বক্কর পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বাসিন্দা।

মামলার এজাহারে বাদী অভিযোগ করেন,  প্রায় দেড় বছর ধরে ওই দুই ছাত্র মাদ্রাসায় হাফেজি পড়ে। গত বৃহস্পতিবার ও শুক্রবার ওই শিক্ষক ছাত্রদের ধর্ষণ করেন।

পরে ঘটনাটি জানাজানি হলে শিক্ষককে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি নিজের দোষ স্বীকার করেন।

পঞ্চগড় সদর থানার এসআই দীন মোহাম্মদ বলেন, গ্রেপ্তারকৃত মাদ্রাসা শিক্ষককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। দুই ছাত্রকে তাদের পরিবারের কাছে দেওয়া হয়েছে।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬