কওমি শিক্ষায় মুক্তিযুদ্ধভিত্তিক পাঠ্যসূচি প্রণয়নের দাবি

১২ ডিসেম্বর ২০২১, ১০:৩৬ PM
কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলন

কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলন © সংগৃহীত

স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেলেও কওমি মাদ্রাসা শিক্ষায় মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন এবং দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ করতে নেই কোন পাঠ্যসূচি। দেশপ্রেমিক নাগরিক হিসেবে এটি আমাদের জন্য চরম হতাশার বলে জানান কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ডের মহাসচিব মুফতি সৈয়দ উসামা ইসলাম

আজ রবিবার (১২ ডিসেম্বর) প্রেসক্লাবে কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড কর্তৃক আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: কওমি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের টিকা নিয়ে অনিশ্চয়তা

বোর্ডের মহাসচিব মনে করেন, আধুনিকায়ন, প্রযুক্তিনির্ভর ডিজিটাল ও কারিগরি শিক্ষার মাধ্যমে দেশের কওমি মাদ্রাসাগুলো কর্মমুখর করার কোনও বিকল্প নেই।

সেখানে মুফতি সৈয়দ উসামা ইসলাম বলেন, দেশের কওমি মাদ্রাসা শিক্ষায় সরকারি-বেসরকারি পর্যায়ে কোনও শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড গড়ে ওঠেনি। তাই আমরা বেসরকারি উদ্যোগে নিজস্ব সিলেবাস ও কারিকুলাম প্রণয়ন এবং স্বতন্ত্র পাঠ্যবই রচনার মাধ্যমে দ্বীনী বৈষয়িক শিক্ষার সমন্বয়ে একটি যুগোপযোগী শিক্ষাধারা চালু করেছি, যেন শিক্ষা শেষে কাউকে বেকারত্বের বোঝা নিয়ে থাকতে না হয়।

আরও পড়ুন: শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে যোগ দেননি কওমি আলেমরা

সংবাদ সম্মেলনে আরও ছিলেন জাতীয় কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ডের উপদেষ্টা শায়খুল হাদীস আল্লামা আব্দুর রাজ্জাক কাসেমী, মুফতী এয়াহিয়া মাহমুদ কাসেমী, শিক্ষা সিলেবাস ও গবেষণা পরিচালক মাওলানা সৈয়দ আনোয়ার আবদুল্লাহ, তথ্য প্রচার ও প্রকাশনা বিভাগের পরিচালক মাওলানা মুআজ বিন নূর, জাতীয় কওমি বোর্ড বাংলাদেশের মহাপরিচালক মুফতী আজীমুদ্দীন।

আরও পড়ুন: একাধিক ছাত্রকে বলাৎকার, কওমি মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

শিক্ষাঙ্গনে সহিংসতায় শিক্ষা অধিকার সংসদের উদ্বেগ, ৩ দফা দাবি
  • ০৫ আগস্ট ২০২৬
ডুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ০৫ আগস্ট ২০২৬
প্রতীকী আদালতে শেখ হাসিনাসহ আ. লীগ নেতাদের ফাঁসির রায় কার্য…
  • ০৫ আগস্ট ২০২৬
বেরোবিতে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন
  • ০৪ আগস্ট ২০২৬
জবিতে ছাত্রদলের হামলায় আহত ৬ সাংবাদিক; গুরুতর অবস্থা একজনের
  • ০৪ আগস্ট ২০২৬
নোবিপ্রবি ছাত্রশিবিরের উদ্যোগে ‘জুলাই অনির্বাণ’ কর্মসূচি পা…
  • ০৪ আগস্ট ২০২৬