মাদরাসা শিক্ষার্থীকে পিটিয়ে জখম, শিক্ষক গ্রেফতার

১২ ডিসেম্বর ২০২১, ০৬:১১ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © প্রতীকী ছবি

গোপালগঞ্জে এক মাদরাসাছাত্রকে বেত দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করেছেন এক শিক্ষক। ভুক্তভোগী ওই ছাত্রকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শিক্ষক হাফেজ মঈনুল ইসলামকে (২২) গ্রেপ্তার হয়েছেন।

শুক্রবার (১০ ডিসেম্বর) রাতে সদর উপজেলার গোবরা ইউনিয়নে অবস্থিত গোবরা ইদারায়েত ইসলামিয়া মাদরাসায় এ ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেফতার

আহত শিক্ষার্থীর নাম জোবায়ের শেখ (১৪) সে  সদর উপজেলার চরমানিকদাহ গ্রামের মো. শহর আলী শেখের ছেলে। আর অভিযুক্ত শিক্ষক বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার গ্রীসনগর গ্রামের মাহমুদ শেখের ছেলে।


মো. মনিরুল ইসলাম জানান, জোবায়ের ওই মাদরাসায় হেফজ পড়ে। প্রতিষ্ঠানটির শিক্ষক হাফেজ মঈনুল ইসলাম ছুটি না নিয়ে বাড়িতে যাওয়ায় তাকে বেত দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করেন।

বিশ্ববিদ্যালয়ের বাসের সঙ্গে নছিমনের সংঘর্ষ, নিহত ১
  • ২২ জুন ২০২৬
গ্রুপে চতুর্থ দলও কি নকআউটে যেতে পারে—নিয়ম কী বলছে?
  • ২২ জুন ২০২৬
বিশ্বকাপের ইতিহাসে একক সর্বোচ্চ গোলদাতা হতে মরিয়া মেসি
  • ২২ জুন ২০২৬
ভূমিকম্পের মাত্রা ৪, উৎপত্তিস্থল যে জেলায়
  • ২২ জুন ২০২৬
আসামি হিসেবে শেখ হাসিনা আসবে, বাংলাদেশের মানুষ হাসবে: আমান
  • ২২ জুন ২০২৬
আউটলেট ক্যাশিয়ার নিয়োগ দেবে জেন্টল পার্ক, আবেদন এইচএসসি পাস…
  • ২২ জুন ২০২৬