ফাজিল সব বর্ষের পরীক্ষার সময়সূচি প্রকাশ

০৭ ডিসেম্বর ২০২১, ০৮:২৭ PM
ভিসির ফাজিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন

ভিসির ফাজিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন © ফাইল ফটো

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০ সালের ফাজিল (স্নাতক) পাশ সকল বর্ষের পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ১৬ জানুয়ারী রবিবার দেশের সকল ফাজিল মাদ্রাসাগুলোর ১ম, ২য়,ও ৩য় বর্ষের ফাজিল (স্নাতক) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

গত রবিবার (৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়েছে।

ফাজিল ১ম বর্ষের উলূমুল কুরআন ওয়াল হাদিস প্রথম অংশের পরীক্ষা দিয়ে শুরু হয়ে চলবে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এ সব পরীক্ষা প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হবে চলবে বিকেল ২টা পর্যন্ত।

কোভিড-১৯ যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এ পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদেরকে পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে খেলা দেখবেন য…
  • ০৩ অক্টোবর ২০২৬
ব্রোঞ্জ জিততে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের লক্ষ্য ১৬৬
  • ০৩ অক্টোবর ২০২৬
ফ্রান্সকে রুখে দিল ইতালি
  • ০৩ অক্টোবর ২০২৬
মধ্যরাতে ঢাকা কলেজ শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হ…
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০৩ অক্টোবর ২০২৬