বাঁচতে চান মাদ্রাসা শিক্ষক হারুনুর রশিদ

০৭ ডিসেম্বর ২০২১, ০৮:০৬ PM
হাফেজ মাওলানা হারুনুর রশিদ

হাফেজ মাওলানা হারুনুর রশিদ © টিডিসি ফটো

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার নুরিয়া আয়শা ছিদ্দিকা (র.) মাদ্রাসার সহ-প্রধান শিক্ষক হাফেজ মাওলানা হারুনুর রশিদ (৩৩) দুই সন্তানের জন্য সুস্থভাবে বাঁচতে চান। তিনি উপজেলার লোহাগাড়া সদর ইউনিয়নের রশিদের পাড়ার মৃত বজল আহমদ বাহাদুরের ছেলে।

জানা গেছে, হারুন ২০০০ সালে কোরআন হিফজ করেন। ২০০২ সালে হঠাৎ জ্বরে আক্রান্ত হয়ে পুরো শরীর অবশ হয়ে যায়। চিকিৎসার পর মোটামুটি সুস্থ হন। এরপর ২০১৫ সালে চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসা থেকে কামিল (এমএ) পাশ করেন। গ্রামের পার্শ্ববর্তী নুরিয়া আয়শা ছিদ্দিকা (র.) মাদ্রাসায় শিক্ষকতা শুরু করেন। তিন ও এক বছর বয়সী দুই ছেলে সন্তানসহ ৫ সদস্যের পরিবারপরিজন নিয়ে সবকিছু ঠিকঠাকমতো চলছিলো।

কিন্তু হঠাৎ গত দুই বছর ধরে তার শরীর আবার দিনদিন খারাপ হতে থাকে। বর্তমানে তিনি চলাফেরা করতে পারেন না বললেই চলে। ডাক্তার দেখানোর পর জানতে পারেন তার মেরুদন্ডে(স্পাইনাল কর্ডে) সমস্যা রয়েছে।

যদি দ্রুত অপারেশন না করেন যেকোন সময় পুরোপুরি পঙ্গু হয়ে যেতে পারেন। ডাক্তারের মতে চিকিৎসার জন্য প্রায় ৫ লক্ষাধিক টাকার প্রয়োজন; যা তার পরিবারের পক্ষে বহন করা দুঃসাধ্য।

হাফেজ মাওলানা হারুনুর রশিদ জানান, তিনি নিজেকে নিয়ে যতটা না চিন্তিত তার চেয়ে বেশি চিন্তিত পরিবারের সদস্যদের নিয়ে। সংসারের হাল ধরে রাখতে তার সুস্থ হওয়া খুবই প্রয়োজন।

তিনি চিকিৎসার খরচ বহনে অক্ষম উল্লেখ করে হৃদয়বান সকল মানুষকে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানান।

প্রয়োজনে: হারুন- ০১৮১৩৭০০৫৫৭ (বিকাশ ও নগদ)
ব্যাংক একাউন্ট নং-৪৭৫৬৩ (হারুনুর রশিদ), ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, লোহাগাড়া শাখা।

আর্জেন্টিনার ম্যাচের নতুন সূচিতে পরিবর্তন
  • ৩১ মার্চ ২০২৬
এনসিপির প্রবাসী সংকট ব্যবস্থাপনা সেল গঠন
  • ৩১ মার্চ ২০২৬
আরব দেশগুলোর কাছে ইরান যুদ্ধের খরচ চাইবেন ট্রাম্প 
  • ৩১ মার্চ ২০২৬
এইচএসসির ফরম ফিলাপ করতে না দেওয়ায় ২৪ শিক্ষার্থীর আত্মহত্যা…
  • ৩১ মার্চ ২০২৬
উচ্চশিক্ষা ও গবেষণা উন্নয়নে এমআইইউ-সিপিএএ’র যৌথ সেমিনার অনু…
  • ৩১ মার্চ ২০২৬
বিদ্যুৎ সাশ্রয়ে সাপ্তাহিক ছুটি তিন দিন ও অনলাইন ক্লাসসহ ৮ প…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence