দারুল মা’আরিফে চালু হচ্ছে সাংবাদিকতার ডিপ্লোমা কোর্স

০৬ ডিসেম্বর ২০২১, ০৫:১৪ PM
দারুল মা’আরিফ মাদরাসা

দারুল মা’আরিফ মাদরাসা © সংগৃহীত

চট্টগ্রামের দারুল মা’আরিফ মাদরাসায় সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে ছয় মাস মেয়াদি ডিপ্লোমা কোর্স চালু হতে যাচ্ছে আগামী জানুয়ারিতে। ইতোমধ্যে কোর্সটির ভর্তি কার্যক্রম শুরু হয়ে গেছে। ভর্তির শেষ তারিখ চলতি বছরের ৩০ ডিসেম্বর। আসনসংখ্যা সর্বোচ্চ ৫০।

জানা যায়, দেশ-বিদেশের স্বীকৃত বিশ্ববিদ্যালয়গুলোর সাংবাদিকতা বিষয়ে অনার্স পর্যায়ের সংক্ষিপ্ত সিলেবাসের ভিত্তিতে কোর্সটি সাজানো হয়েছে। এছাড়া সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে প্রাতিষ্ঠানিক ডিগ্রিধারী শিক্ষকের মাধ্যমে পাঠদান করা হবে এবং ব্যবহারিক প্রশিক্ষণের ওপর জোর দেয়া হবে।

কোর্সটির ব্যবস্থাপনার দায়িত্বে থাকা দারুল মা’আরিফের সিনিয়র শিক্ষক মাওলানা আফীফ ফুরকান বলেন,  সাংবাদিকতা শিখে সংবাদকর্মী হওয়ার জন্য যে একাডেমিক পাঠ ও প্রশিক্ষণের প্রয়োজন তা এখনো আমাদের ইসলামী অঙ্গনে স্বপ্নই থেকে গেছে। এ স্বপ্ন অগণিত তরুণের। যারা নীতিবান দেশপ্রেমিক আলেম হওয়ার পাশাপাশি সাংবাদিকতার জগতে নিজেকে প্রতিষ্ঠিত করে দেশ, জাতি ও শাশ্বত আদর্শের সেবা করতে চায়। তাদের জন্য আমাদের এই ডিপ্লোমা কোর্স । 

কোর্সটিতে প্রধান লেকচারার হিসেবে নিয়মিত ক্লাস নেবেন কলামিস্ট ও বিশ্লেষক তারেকুল ইসলাম। এছাড়া অতিথি প্রশিক্ষক হিসেবে থাকবেন দৈনিক ইনকিলাবের সিনিয়র সহকারী সম্পাদক মাওলানা উবায়দুর রহমান খান নদভী, ইসলাম টাইমসের সম্পাদক মাওলানা শরীফ মুহাম্মদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের চেয়ারম্যান ও এসোসিয়েট প্রফেসর মো. শহীদুল হক এবং একই বিভাগের সাবেক চেয়ারম্যান ও এসোসিয়েট প্রফেসর আবুল কালাম আজাদ।

ঢাবির হলে গোসলরত শিক্ষার্থীর ভিডিও ধারণ, অন্য বিশ্ববিদ্যালয়…
  • ১৪ মার্চ ২০২৬
যুদ্ধবাজ নেতাদের পাপস্বীকারের আহ্বান জানালেন পোপ
  • ১৪ মার্চ ২০২৬
‘প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল কোনো দলীয় তহবিল নয়’— বরাদ্দ ন…
  • ১৪ মার্চ ২০২৬
পুলিশের ১০ জন কর্মকর্তাকে নতুন দায়িত্বে পদায়ন
  • ১৪ মার্চ ২০২৬
কমনওয়েলথ টিটি চ্যাম্পিয়নশিপ সিলেকশনে ডাক পেলেন ৩২ খেলোয়াড়
  • ১৪ মার্চ ২০২৬
শামা ওবায়েদের নাম ব্যবহার করে তদবির বন্ধে দুই উপজেলায় সতর্ক…
  • ১৪ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081