নদীর স্রোতে প্রাণ গেল মাদ্রাসাছাত্রের, ৩ ঘণ্টা পর লাশ উদ্ধার

০৬ আগস্ট ২০২১, ০৬:৫২ PM
প্রতীকী

প্রতীকী © ফাইল ছবি

ময়মনসিংহের সুতিয়া নদীতে মাছ ধরতে গিয়ে আহাদ মিয়া (১৫) নামের এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। উপজেলার গফরগাঁওয়ের ওই নদীতে স্রোতের টানে ডুবে তার মৃত্যু হয়। পরে ঘটনার ৩ ঘণ্টা পর তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

আজ শুক্রবার (০৬ আগষ্ট) সকালে উপজেলার যশরা ইউনিয়নের সুতিয়া নদীতে এ ঘটনা ঘটে। নিহত আহাদ মিয়া উপজেলার যশরা গ্রামের রইছউদ্দিনের ছেলে ও স্থানীয় একটি হাফেজি মাদ্রাসাছাত্র ছিল।

স্থানীয় ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম রিয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, শুক্রবার সকাল ৯টার দিকে আহাদ মিয়া সুতিয়া নদীর শিবগঞ্জ হুরমত উল্লাহ কলেজ সংলগ্ন ব্রিজের নিচে ঠেলা জাল দিয়ে মাছ ধরার সময় স্রোতের টানে তলিয়ে যায়। এ সময় নদীর অপর পারের লোকজন এ দৃশ্য দেখে চিৎকার শুরু করেন।

পরে স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজি করেও আহাদের সন্ধান পায়নি। এ খবরে উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে স্থানীয় লোকজনের সহযোগিতায় বহু খোঁজাখুঁজি করে প্রায় তিন ঘণ্টা পর ঘটনাস্থলের ৭০ ফুট ভাটি থেকে আহাদের লাশ উদ্ধার করেন।

উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাম প্রসাদ পাল বলেন, ‘খবর পেয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় প্রায় ৩ ঘণ্টা খোঁজাখুঁজি করে লাশ উদ্ধার করতে সক্ষম হয়েছি।’

এক বছরে তিন চাকরি, দিনে মাত্র ২-৩ ঘণ্টা পড়ার সুযোগ পেয়েই জজ…
  • ০৩ অক্টোবর ২০২৬
অন্যের ঝগড়া থামাতে গিয়ে প্রাণটাই হারালেন এইচএসসি ফলপ্রত্যাশ…
  • ০৩ অক্টোবর ২০২৬
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ০৩ অক্টোবর ২০২৬
সোনার জয়ের স্বপ্নে বিভোর বাংলাদেশের কপালে ব্রোঞ্জও জুটল না
  • ০৩ অক্টোবর ২০২৬
‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানম…
  • ০৩ অক্টোবর ২০২৬
বিমানবন্দর থেকে স্বেচ্ছাসেবক লীগের শীর্ষ দুই নেতা গ্রেপ্তার
  • ০৩ অক্টোবর ২০২৬