আলিম পরীক্ষার্থীদের ফরম পূরণ শুরু ১২ আগস্ট

০৫ আগস্ট ২০২১, ১২:২৮ PM
আলিম পরীক্ষার ফরম পূরণ শুরু ১২ আগস্ট

আলিম পরীক্ষার ফরম পূরণ শুরু ১২ আগস্ট © ফাইল ছবি

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন আলিম পর্যায়ের সকাল মাদ্রাসা শিক্ষার্থীদের আগামী ১২ আগস্ট থেকে শুরু হবে। করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে অনলাইনে ফরম পূরণ ও পরীক্ষার ফি দিতে হতে। আগামী ২৫ আগস্ট পর্যন্ত আলিম পরীক্ষার ফরম পূরণের সুযোগ পাবেন।

বুধবার (৪ আগস্ট) এসব তথ্য জানিয়ে আলিম পরীক্ষার্থীদের ফরম পূরণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড।

পড়ুন: এবারের দাখিল-আলিম পরীক্ষাও তিন বিষয়ে

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বব্যাপী কোভিড-১৯ অতিমারীর কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ঘরে বসে ২০২১ সালের আলিম পরীক্ষার ফরম পূরণ ও পরীক্ষার ফি সম্পূর্ণরূপে অনলাইনে প্রদান করতে হবে। কোন অবস্থাতেই পরীক্ষার্থী বা তার অভিভাবককে প্রতিষ্ঠানে স্বশরীরে আসতে বলা যাবে না, প্রয়োজনে মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকার অধীনে ২০২১ সালে অনুষ্ঠিতব্য আলিম পরীক্ষার Online-এ ফরম পূরণ, প্রয়োজনীয় ফি প্রদান করার বিস্তারিত নিয়মাবলি ও তারিখ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়, আগামী ১১ আগস্ট সম্ভাব্য আলিম পরীক্ষার্থীদের তালিকা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ১২ আগস্ট থেকে ২৫ আগস্ট পর্যন্ত আলিম পরীক্ষার্থীরা অনলাইনে ফরম পূরণ করতে পারবেন। ফরম পূরণের এসএমএস পাওয়ার পর ৩০ আগস্টের মধ্যে শিক্ষার্থীদের ফি জমা দিতে হবে।

নতুন এমপিও ৩৭৬, বিএড স্কেল ১৫৯৪, উচ্চতর গ্রেড পেলেন ৫৪৭৪ জন
  • ০৫ নভেম্বর ২০২৬
মানিকগঞ্জে ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের…
  • ০৫ নভেম্বর ২০২৬
সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে অশ্লীল গালি দিলেন পরীমণি
  • ০৫ নভেম্বর ২০২৬
টানা তৃতীয় দফায় বাড়ল স্বর্ণের দাম, আজ ভরি কত?
  • ০৫ নভেম্বর ২০২৬
মাস্টার্সে ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের কমনওয়েলথ …
  • ০৫ নভেম্বর ২০২৬
জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950