দাওরায়ে হাদিসের ফল পুনঃনিরীক্ষণ ৯ আগস্ট পর্যন্ত

১৯ জুলাই ২০২১, ১২:৩৫ PM
দাওরায়ে হাদিসের ফল পুনঃনিরীক্ষণ ৯ আগস্ট পর্যন্ত

দাওরায়ে হাদিসের ফল পুনঃনিরীক্ষণ ৯ আগস্ট পর্যন্ত © ফাইল ছবি

২০২১ সালের কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) পরীক্ষা ফলাফল পুনঃনিরীক্ষণের সময় নির্ধারণ করে দিয়েছে কর্তৃপক্ষ। আগামী ৯ আগস্টের মধ্যে শিক্ষার্থীদের ফল পুনঃনিরীক্ষণের আবেদন করতে হবে। যেকোন শিক্ষার্থী সর্বোচ্চ তিন কিতবা পর্যন্ত পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবেন।

আজ সোমবার (১৯ জুলাই) আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, প্রকাশিত দাওরায়ে হাদীস পরীক্ষার ফলাফলে কোন অসঙ্গতি দেখা দিলে বা কোন আপত্তি থাকলে তা নিরসনের জন্য এবং নজরে সানী (পুনঃনিরীক্ষণ) করাতে চাইলে প্রতি কিতাবের জন্য (সর্বোচ্চ ৩ কিতাব) মূল পরীক্ষার সমপরিমাণ ফিসহ ৩০/১২/১৪৪২ হিজরীর মধ্যে স্ব স্ব বোর্ডের মাধ্যমে পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর লিখিত আবেদন করতে হবে।

দাওরায়ে হাদিস পরীক্ষার ফল দেখুন এখানে

এর আগে, গতকাল রবিবার (১৮ জুলাই) ২০২১ সালের কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) পরীক্ষা ফল প্রকাশিত হয়। এতে পাসের হার ৭৩ দশমিক ২৫ শতাংশ। পাসের দিক থেকে ছাত্রীদের চেয়ে ছাত্ররা এগিয়ে রয়েছেন। ছাত্রদের পাসের হার ৭৯ দশমিক ৪২ শতাংশ আর ছাত্রীদের পাসের হার ৬৩ দশমিক ৬৩ শতাংশ।

মিরসরাইয়ে ছয় মাসে কিশোরগ্যাং সদস্যসহ গ্রেপ্তার ৭২৩
  • ০৫ নভেম্বর ২০২৬
রবিবার থেকে সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
  • ০৫ নভেম্বর ২০২৬
রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে নজরুলবর্ষ উপলক্ষ্যে নৃত্য …
  • ০৫ নভেম্বর ২০২৬
নতুন এমপিও ৩৭৬, বিএড স্কেল ১৫৯৪, উচ্চতর গ্রেড পেলেন ৫৪৭৪ জন
  • ০৫ নভেম্বর ২০২৬
মানিকগঞ্জে ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের…
  • ০৫ নভেম্বর ২০২৬
সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে অশ্লীল গালি দিলেন পরীমণি
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950