কাল দাওরায়ে হাদিস পরীক্ষার ফল প্রকাশ

১৭ জুলাই ২০২১, ০১:১৫ PM

© ফাইল ফটো

২০২১ সালের কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) পরীক্ষা ফল আগামীকাল রবিবার (১৮ জুলাই) প্রকাশ করা হবে। আজ শনিবার (১৭ জুলাই) কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড বাংলাদেশ হাইআতুল উলয়ার কার্যালয়ে আল-হাইআতুল উলয়া লিল-জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের অফিস সম্পাদক মু. অছিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ১৪৪২ হিজরি/২০২১ সালের দাওরায়ে হাদিস (তাকমীল) পরীক্ষার ফলাফল আগামীকাল দুপুর সাড়ে ১২টায় প্রকাশিত হবে।

এর আগে গত ১৬ জুন কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড বাংলাদেশ হাইআতুল উলয়ার কার্যালয়ে আল-হাইআতুল উলয়া লিল-জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ স্থায়ী কমিটির সভায় ১১ জুলাই ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের কারণে ফল প্রকাশের তারিখ এক সপ্তাহ পিছিয়ে ১৮ জুলাই নির্ধারণ করা হয়েছে।

সম্প্রতি রাজধানীর মতিঝিলে আল-হাইআতুল উলয়া লিল-জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের মুহতারাম চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত হয়।

গত ৩ এপ্রিল থেকে সারাদেশে ২২২টি পরীক্ষা কেন্দ্রে অভিন্ন প্রশ্নপত্রে দাওরায়ে হাদিস পরীক্ষা শুরু হয়।‌‌ ১৩টি বিষয়ের পরীক্ষা শেষ হয় ৮ এপ্রিল। পরীক্ষা চলাকালীন সময়ে কঠোর বিধিনিষেধ থাকায় প্রতিদিন দুই শিফটে পরীক্ষা নেয় বোর্ড কর্তৃপক্ষ।

একসঙ্গে নিভে গেছে একই পরিবারের ৪ প্রাণ, শেষ ঠিকানা দুই স্থা…
  • ০৩ অক্টোবর ২০২৬
পটিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ অসহায় পরিবারের পাশে দাঁড়াল…
  • ০৩ অক্টোবর ২০২৬
সরকারি প্রশিক্ষণে হিজড়া জনগোষ্ঠীর অংশগ্রহণ নেই, সুযোগ থাকলে…
  • ০৩ অক্টোবর ২০২৬
মাত্র ৩০ সেকেন্ডের ছোট্ট অভ্যাসেই ভালো হতে পারে মুড
  • ০৩ অক্টোবর ২০২৬
‘২৮ হাজার শিক্ষার্থীর হাতই আমার হাত’— এক হাতের প্রতিবন্ধকতা…
  • ০৩ অক্টোবর ২০২৬
রাজউক উত্তরা মডেল কলেজের নতুন প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনা…
  • ০৩ অক্টোবর ২০২৬