আলিম পরীক্ষার্থীদের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ

০৮ জুলাই ২০২১, ০৬:১৪ PM
মাদ্রাসা

মাদ্রাসা © ফাইল ছবি

করোনায় পরিস্থিতিতে ২০২২ সালের আলিম পরীক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট কার্যক্রম চলছে। বৃহস্পতিবার (৮ জুলাই) ২০২২ সালের আলিম পরীক্ষার্থীদের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাদরাসা শিক্ষা অধিদফতর।

অ্যাসাইনমেন্ট সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, ২০২২ সালের আলিম পরীক্ষার্থীদের জন্য তৈরি করা সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুযায়ী এসব অ্যাসাইনমেন্ট প্রস্তুত করা হয়েছে। প্রথম পর্যায়ে বাংলা, ইংরেজি, পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান, পৌরনীতি, অর্থনীতি ও যুক্তিবিদ্যা ও আরবি বিষয়গুলোর অ্যাসাইনমেন্ট দেওয়া হবে।

এসব বিষয়ের মূল্যায়ন রুবিক্সসহ সপ্তাহভিত্তিক অ্যাসাইনমেন্ট গ্রিডের সফটকপি ও হার্ডকপি তৈরি করা হয়েছে। এ অনুযায়ী অ্যাসাইনমেন্ট কার্যক্রম পরিচালনার জন্য সব মাদরাসার অধ্যক্ষ ও সুপারদের বলা হয়েছে।

জানা গেছে, ইতোমধ্যে ২০২২ সালের আলিম পরীক্ষার্থীদের জন্য কিছুদিন আগে সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ১৮০ দিন ক্লাস করিয়ে শিক্ষার্থীদের আলিম পরীক্ষা নেওয়া হবে।

ট্যাগ: আলিম
এক নজরে দেখুন সপ্তাহের সেরা ১০ সরকারি চাকরি
  • ০৩ অক্টোবর ২০২৬
ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ, গ্রেপ্তার ৫ হাজার ছাড়াল
  • ০৩ অক্টোবর ২০২৬
বিবাহ নিবন্ধনের তথ্য যুক্ত হবে এনআইডি, জন্ম নিবন্ধন ও পাসপো…
  • ০৩ অক্টোবর ২০২৬
‘জাবিতে ছাত্রদলের সাংগঠনিক পরিস্থিতি মূল্যবোধের সঙ্গে সামঞ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
এক বছরে তিন চাকরি, দিনে মাত্র ২-৩ ঘণ্টা পড়ার সুযোগ পেয়েই জজ…
  • ০৩ অক্টোবর ২০২৬
অন্যের ঝগড়া থামাতে গিয়ে প্রাণটাই হারালেন এইচএসসি ফলপ্রত্যাশ…
  • ০৩ অক্টোবর ২০২৬