নবীনগরে মাদ্রাসা শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

০৮ জুলাই ২০২১, ০৯:৫৪ AM
নবীনগরে মাদ্রাসা শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

নবীনগরে মাদ্রাসা শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু © ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের মিরপুর গ্রামে অবৈধভাবে ড্রেজার দিয়ে ফসলি জমি কাটার সময় পাইপের ভিতরে জামিয়া (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে মিরপুর গ্রামের দক্ষিণ পশ্চিম পাড়ার ওমান প্রবাসী জালাল মিয়ার মেয়ে ও স্থানীয় একটি আলিয়া মাদ্রাসার ২য় শ্রেণির ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মিরপুর গ্রামে আউয়াল মিয়ার কৃষি জমি শ্রেণি পরিবর্তন না করে স্থানীয় ড্রেজার ব্যবসায়ী জাকির মিয়াকে সাথে নিয়ে অবৈধভাবে নিষিদ্ধ ড্রেজার দিয়ে ফসলি জমি নষ্ট করে মাটি উত্তোলন করছিলেন। এসময় ড্রেজারের মাটি উত্তোলনের পাইপের ভিতর শিশুটির দুটি পা চলে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান। বিষয়টি নিয়ে এলাকায় ধূম্রজাল সৃষ্টি হয়েছে, জনমনে প্রশ্ন অবৈধ ড্রেজিং এ কাজ করা তিনজনই পুরুষ ছিল। নাকি অন্য কোন ঘটনা ঘটেছে সেখানে। এ নিয়ে গুঞ্জন চলছে এলাকায়।

ঘটনার পর থেকেই ড্রেজার মালিক ও তার তিন শ্রমিক পলাতক রয়েছেন। এ বিষয়ে নবীনগর থানার ওসি আমিনুর রশীদ সাংবাদিকদের বলেন, ড্রেজারের পাইপের নিচ থেকে শিশুটির লাশ আমরা উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য লাশ জেলা মর্গে পাঠানো হয়েছে। আমরা হত্যা মামলা নিচ্ছি। অবৈধ এই ড্রেজারের সাথে যুক্ত সবাইকে গ্রেফতার করা হবে।

মিরসরাইয়ে ছয় মাসে কিশোরগ্যাং সদস্যসহ গ্রেপ্তার ৭২৩
  • ০৫ নভেম্বর ২০২৬
রবিবার থেকে সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
  • ০৫ নভেম্বর ২০২৬
রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে নজরুলবর্ষ উপলক্ষ্যে নৃত্য …
  • ০৫ নভেম্বর ২০২৬
নতুন এমপিও ৩৭৬, বিএড স্কেল ১৫৯৪, উচ্চতর গ্রেড পেলেন ৫৪৭৪ জন
  • ০৫ নভেম্বর ২০২৬
মানিকগঞ্জে ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের…
  • ০৫ নভেম্বর ২০২৬
সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে অশ্লীল গালি দিলেন পরীমণি
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950