সফটওয়ার আটকে গেল শিক্ষকদের প্রণোদনা

৩০ জুন ২০২১, ০৮:৪২ PM
সফটওয়ার আটকে গেল শিক্ষকদের প্রণোদনা

সফটওয়ার আটকে গেল শিক্ষকদের প্রণোদনা © ফাইল ফটো

শিক্ষা মন্ত্রণালয়ের 'আইবাস প্লাস প্লাস সফটওয়ার'-এর জটিলতায় অর্ধ লক্ষাধিক মাদরাসা শিক্ষক প্রধানমন্ত্রীর প্রণোদনার অর্থ আটকে গেছে। বর্তমান মহামারিতে বেতনবিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক-কর্মচারীরা প্রণোদনার অর্থ না পেয়ে ক্ষোভ প্রকাশ করে গণমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়েছেন।

বুধবার (৩০ জুন) বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক পরিষদের মহাসচিব মো. শামছুল আলমের সাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় প্রথমধাপে নন-এমপিও শিক্ষকদের সঙ্গে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার ২৫ হাজার ১৬৩ জন শিক্ষকের প্রত্যেককে ৫০০০ টাকা এবং ৬৪০ কর্মচারীর প্রত্যেককে ২৫০০ টাকা প্রণোদনার টাকা দেন। সে কারণে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক পরিষদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দ্বিতীয় ধাপে প্রণোদনার টাকা পেতে গত ১৬ মে কারিগরি, দাখিল, আলিম, ফাজিল, ও কামিল নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের সঙ্গে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকরা হালনাগাদ তথ্য ই-মেইলে জেলা শিক্ষা অফিসার/উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার/থানা শিক্ষা অফিসারের মাধ্যমে তথ্য পাঠিয়েছিল। মাঠ প্রশাসন থেকে প্রাপ্ত তালিকা কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে মাদরাসা শিক্ষা অধিদপ্তর আইবাস সফটওয়ারে স্থানান্তরেরর সময় কিছু সমস্যার কথা জানানো হয়।

তাদের অভিযোগ, শিক্ষকদের পাঠানো তালিকা সংশোধন না করে মাদরাসা শিক্ষা অধিদফতর তাদের মনগড়া মতামত দিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে পাঠায়। এতে সারা দেশের প্রায় অর্ধলক্ষাধিক মাদরাসা শিক্ষক প্রধানমন্ত্রীর দেয়া প্রণোদনার টাকা থেকে বঞ্চিত হয়।

এ বিষয়ে গত ২৮ জুন মাদরাসা অধিদফতরে যোগাযোগ করা হলে মাদরাসা শিক্ষকদের শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে যেতে বলা হয় বলেও জানান এই শিক্ষকরা।

নাহিদ ইসলামকে চুপ থাকার অনুরোধ ছাত্রদল সভাপতির
  • ০৫ নভেম্বর ২০২৬
এক ব্রেইনেই পুরো প্রতিষ্ঠান পরিচালনার প্রযুক্তি আনল ‘বিটোপি…
  • ০৫ নভেম্বর ২০২৬
মিরসরাইয়ে ছয় মাসে কিশোরগ্যাং সদস্যসহ গ্রেপ্তার ৭২৩
  • ০৫ নভেম্বর ২০২৬
রবিবার থেকে সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
  • ০৫ নভেম্বর ২০২৬
রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে নজরুলবর্ষ উপলক্ষ্যে নৃত্য …
  • ০৫ নভেম্বর ২০২৬
নতুন এমপিও ৩৭৬, বিএড স্কেল ১৫৯৪, উচ্চতর গ্রেড পেলেন ৫৪৭৪ জন
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950