শয়তানের ধোকায় পড়ে ভুল করেছি— ছাত্রকে বলৎকার করে বললেন শিক্ষক

১৯ জুন ২০২১, ১১:৪৮ PM
মাদ্রাসা শিক্ষক শাহাদাত হোসেন

মাদ্রাসা শিক্ষক শাহাদাত হোসেন © সংগৃহীত

লক্ষ্মীপুরের রায়পুরে এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকার করে শয়তানের ওপর দোষ চাপালেন শিক্ষক। ছাত্রের অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে আটক হওয়া শিক্ষক শাহাদাত হোসেন পুলিশকে বলেন, ‘আমি বিবাহিত। আমার একটি কন্যা সন্তানও আছে। শয়তানের ধোকায় পড়ে আমি ওই ছাত্রের সঙ্গে ভুল করেছি’। আজ শনিবার (১৯ জুন) দুপুরে পুলিশের কাছে দায় স্বীকার করেন তিনি।  

শাহাদাত উপজেলার তাহযীবুল উম্মাহ ইসলামিক ইনস্টিটিউটের শিক্ষক ও রামগঞ্জ পৌরশহরের মৃত আবদুর রশিদের ছেলে।  

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল জানান, শনিবার সকালে ছেলেকে যৌন নিপীড়নের অভিযোগ এনে এক ছাত্রের বাবা শিক্ষক শাহাদাতের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। পরে মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশ হেফাজতে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। পরে তাকে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

নির্যাতনের শিকার ছাত্রের মা জানায়, জানুয়ারি মাসে মাদ্রাসার হেফজ বিভাগে ভর্তি হয় ওই ছাত্র। গত এক মাস ধরে মধ্যরাতে মাঝে মাঝে ওই ছাত্রকে মাথা ও শরীর মালিশ করার কথা বলে শাহাদাত তার কক্ষে ডেকে নিয়ে যেতেন। এ সময় তাকে যৌন হয়রানি করতেন ওই শিক্ষক। এসব ঘটনা কাউকে না বলতে ছাত্রকে শপথও করান তিনি। গত মঙ্গলবার (১৫ জুন) বিকেলে ওই ছাত্রকে মাদ্রাসার তিন তলার কক্ষে নিয়ে আবারও যৌন নিপীড়ন করে করেন। বৃহস্পতিবার (১৭ জুন) ছুটিতে বাড়িতে গিয়ে সে তার মাকে সব জানায়।

এ ঘটনার বিচার দাবি করে শুক্রবার (১৮ জুন) বিকেলে ওই ছাত্রের মা মাদ্রাসার পরিচালনা কমিটির কাছে অভিযোগ দেন। এতে তাৎক্ষণিক মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল বাতেন ওই শিক্ষককে বরখাস্ত করেন এবং ছাত্রের মায়ের কাছে ক্ষমা চাইতে বলেন।

নাহিদ ইসলামকে চুপ থাকার অনুরোধ ছাত্রদল সভাপতির
  • ০৫ নভেম্বর ২০২৬
এক ব্রেইনেই পুরো প্রতিষ্ঠান পরিচালনার প্রযুক্তি আনল ‘বিটোপি…
  • ০৫ নভেম্বর ২০২৬
মিরসরাইয়ে ছয় মাসে কিশোরগ্যাং সদস্যসহ গ্রেপ্তার ৭২৩
  • ০৫ নভেম্বর ২০২৬
রবিবার থেকে সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
  • ০৫ নভেম্বর ২০২৬
রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে নজরুলবর্ষ উপলক্ষ্যে নৃত্য …
  • ০৫ নভেম্বর ২০২৬
নতুন এমপিও ৩৭৬, বিএড স্কেল ১৫৯৪, উচ্চতর গ্রেড পেলেন ৫৪৭৪ জন
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950