কুরআন শিক্ষা বোর্ডের ঢাকা বিভাগীয় সভাপতির ইন্তেকাল

১৪ জুন ২০২১, ১২:২১ PM
মাওলানা হাবিবুল্লাহ আনসারি

মাওলানা হাবিবুল্লাহ আনসারি © সংগৃহীত

বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের ঢাকা বিভাগের সভাপতি এবং কুমিল্লার দাউদকান্দি উপজেলার মালাখালার পীর বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা হাবিবুল্লাহ আনসারি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (১৩ জুন) রাতে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

মাওলানা হাবিবুল্লাহ আনসারির জানাজা সোমবার বাদ জোহর চিটাগাং রোড সিদ্ধিরগঞ্জ পুল কেন্দ্রীয় কবরস্থান মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

কুরআন শিক্ষা বোর্ডের এ দায়িত্বশীল মাওলানা হাবিবুল্লাহ আনসারি মসজিদ, মাদরাসা, নারীদের ধর্মীয় শিক্ষাসহ তাযকিয়া ও ইসলামি রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি নারী শিক্ষার প্রসারে একাধিক মহিলা মাদরাসা প্রতিষ্ঠা করেছেন। নারায়নগঞ্জের চিটাগাংরোডের হীরাঝিলে জামেয়া এছহাকিয়া (দাওরায়ে হাদিস) মহিলা মাদরাসা, দাউদকান্দির গৌরীপুরে জামেয়া আশরাফুল উলুম (দাওরায়ে হাদিস) মহিলা মাদরাসাসহ জামেয়া আনসারিয়ার প্রতিষ্ঠাতা তিনি।

মাওলানা হাবিবুল্লাহ আনসারি বাংলাদেশ কুরআন শিক্ষাবোর্ডের ঢাকা বিভাগের সভাপতি এবং ঢাকা বিভাগ ও নারায়ণগঞ্জ মুজাহিদ কমিটির সাবেক ইমাম কাম অডিটর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

একসঙ্গে নিভে গেছে একই পরিবারের ৪ প্রাণ, শেষ ঠিকানা দুই স্থা…
  • ০৩ অক্টোবর ২০২৬
পটিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ অসহায় পরিবারের পাশে দাঁড়াল…
  • ০৩ অক্টোবর ২০২৬
সরকারি প্রশিক্ষণে হিজড়া জনগোষ্ঠীর অংশগ্রহণ নেই, সুযোগ থাকলে…
  • ০৩ অক্টোবর ২০২৬
মাত্র ৩০ সেকেন্ডের ছোট্ট অভ্যাসেই ভালো হতে পারে মুড
  • ০৩ অক্টোবর ২০২৬
‘২৮ হাজার শিক্ষার্থীর হাতই আমার হাত’— এক হাতের প্রতিবন্ধকতা…
  • ০৩ অক্টোবর ২০২৬
রাজউক উত্তরা মডেল কলেজের নতুন প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনা…
  • ০৩ অক্টোবর ২০২৬