যৌন নিপীড়ন মামলায় মাদ্রাসার পরিচালক গ্রেফতার

১২ জুন ২০২১, ১১:৪৪ PM
মাদ্রাসার পরিচালক মো. আরিফ

মাদ্রাসার পরিচালক মো. আরিফ © সংগৃহীত

ফেনীর ছাগলনাইয়ায় এক ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসার পরিচালক মো. আরিফকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১১ জুন) রাতে ভুক্তভোগী ছাত্রের মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ছাগলনাইয়া থানায় মামলা করেন।

পরে শনিবার (১২ জুন) ভোরে মাদ্রাসা থেকে অভিযুক্ত আরিফকে গ্রেফতার করা হয়। আরিফ উপজেলার পশ্চিম ঘোপাল গ্রামের গনি মিয়ার ছেলে। তিনি পশ্চিম ছাগলনাইয়া আফজল মুন্সি সড়কের দারুস সালাম হাফেজিয়া মাদ্রাসার পরিচালক ছিলেন।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, ওই মাদ্রাসার ৯ বছর বয়সী এক ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগ এনে থানায় মামলা করেন ভুক্তভোগীর মা। শনিবার ভোরে ওই পরিচালককে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

একসঙ্গে নিভে গেছে একই পরিবারের ৪ প্রাণ, শেষ ঠিকানা দুই স্থা…
  • ০৩ অক্টোবর ২০২৬
পটিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ অসহায় পরিবারের পাশে দাঁড়াল…
  • ০৩ অক্টোবর ২০২৬
সরকারি প্রশিক্ষণে হিজড়া জনগোষ্ঠীর অংশগ্রহণ নেই, সুযোগ থাকলে…
  • ০৩ অক্টোবর ২০২৬
মাত্র ৩০ সেকেন্ডের ছোট্ট অভ্যাসেই ভালো হতে পারে মুড
  • ০৩ অক্টোবর ২০২৬
‘২৮ হাজার শিক্ষার্থীর হাতই আমার হাত’— এক হাতের প্রতিবন্ধকতা…
  • ০৩ অক্টোবর ২০২৬
রাজউক উত্তরা মডেল কলেজের নতুন প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনা…
  • ০৩ অক্টোবর ২০২৬