মধ্যরাতে ঘরে আগুন, প্রাণ গেল মাদ্রাসা শিক্ষিকার

০৯ ফেব্রুয়ারি ২০২১, ০৮:২৯ AM

© সংগৃহীত

খাগড়াছড়িতে আগুনে পুড়ে মাওস্রিজিতা দেওয়ান (৩৩) নামে এক মাদ্রাসা শিক্ষিকার মৃত্যু হয়েছে। সোমবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে সদর উপজেলার কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তিনি খাগড়াছড়ি ইসলামিয়া আলিম মাদ্রাসার বাংলা বিষয়ের প্রভাষক ছিলেন।

নিহত মাওস্রিজিতা দেওয়ানের বাবা ম্যাকাঞ্জ দেওয়ান জানান, সোমবার রাত ১২টার দিকে হঠাৎ ঘরে আগুন দেখে বাড়ির অন্য সদস্যরা বের হতে পারলেও মাওস্রিজিতা আটকা পড়ে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তার মরদেহ উদ্ধার করে।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক দিদারুল আলম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ঘর থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি বলে তিনি জানান।

প্রাথমিকের বিতর্কিত সেই বদলি স্থগিত, শিক্ষা কর্মকর্তা বললেন…
  • ০৩ অক্টোবর ২০২৬
পর্যটন পুরস্কার পেলেন সালাহউদ্দিনসহ ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
  • ০৩ অক্টোবর ২০২৬
উপজেলায় প্রথম হয়েও নিয়োগের চিঠি পেলেন না ঢাবির জুয়েল
  • ০৩ অক্টোবর ২০২৬
৪০৩ রানের রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত
  • ০৩ অক্টোবর ২০২৬
জেলা বিএনপির কার্যালয়ে আগুন 
  • ০৩ অক্টোবর ২০২৬
ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জর…
  • ০৩ অক্টোবর ২০২৬