৪ ফেব্রুয়ারির মধ্যে মাদ্রাসা খোলার প্রস্তুতি, গাইড লাইন প্রকাশ

২৫ জানুয়ারি ২০২১, ০৪:৩১ PM
মাদ্রাসায় পাঠদান

মাদ্রাসায় পাঠদান © সংগৃহীত

স্বাস্থ্যবিধি মেনে আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে দেশের সব মাদ্রাসা পুনরায় খোলার প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদফতর। একই সঙ্গে স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিতে একটি গাইড লাইনও তৈরি করা হয়েছে।

সোমবার (২৫ জানুয়ারি) মাদ্রাসা শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে এ নির্দেশনা প্রকাশ করা হয়। পাশাপাশি এটি দেশের সব দাখিল, আলিম, ফাজিল, কামিল ও স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসায় পাঠানো হয়েছে।

সরকারের নির্দেশনা পেলে গাইডলাইন মেনে প্রতিষ্ঠান খুলে সব মাদ্রাসাকে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে বলা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, সামাজিক দূরত্ব বজায় রাখতে ৫ ফুটের কম দৈর্ঘ্যের প্রতি বেঞ্চে একজন করে শিক্ষার্থী বসতে পারবে। ৫ ফুটের বেশি দৈর্ঘ্যের বেঞ্চে দুজন শিক্ষার্থী বসার ব্যবস্থা করতে হবে। স্বাস্থ্যবিধি নিশ্চিত করে শিক্ষার্থীদের জন্য আনন্দঘন ও নিরাপদ শিখন কার্যক্রম পরিচালনা করতে হবে মাদ্রাসাগুলোকে।

এর আগে গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে অনুষ্ঠিত ভার্চুয়াল বৈঠকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে আলোচনা হয়। সে অনুযায়ী দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে গাইড লাইন পাঠানো হচ্ছে।

করোনাভাইরাস সংক্রমণের কারণে দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের মতো গত বছরের মার্চ থেকে বন্ধ আছে দেশের সব দাখিল, আলিম, ফাজিল, কামিল ও স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা।

প্রাথমিকের বিতর্কিত সেই বদলি স্থগিত, শিক্ষা কর্মকর্তা বললেন…
  • ০৩ অক্টোবর ২০২৬
পর্যটন পুরস্কার পেলেন সালাহউদ্দিনসহ ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
  • ০৩ অক্টোবর ২০২৬
উপজেলায় প্রথম হয়েও নিয়োগের চিঠি পেলেন না ঢাবির জুয়েল
  • ০৩ অক্টোবর ২০২৬
৪০৩ রানের রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত
  • ০৩ অক্টোবর ২০২৬
জেলা বিএনপির কার্যালয়ে আগুন 
  • ০৩ অক্টোবর ২০২৬
ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জর…
  • ০৩ অক্টোবর ২০২৬