ব্রিজ ভেঙে নদীতে, প্রাণ গেল মাদ্রাসা অধ্যক্ষের

১৬ জানুয়ারি ২০২১, ০৮:১৬ AM

© সংগৃহীত

পটুয়াখালীর মির্জাগঞ্জে ব্রিজ ভেঙে মো. আইয়ুব আলী (৫৫) নামে এক মাদ্রাসা অধ্যক্ষ মারা গেছেন। এ ঘটনায় পাঁচ জন আহত হয়েছেন। শুক্রবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মহিষকাটা বাজারের পূর্ব পাশে শ্রীমন্ত নদীর উপর মহিষকাটা-কলাগাছিয়া সংযোগ ব্রিজটি ভেঙে এ ঘটনা ঘটে। এর ফলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। 

মৃত আইয়ুব আলীর বাড়ি দুমকী উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নে। তিনি মির্জাগঞ্জ উপজেলার কলাগাছিয়া আসমতিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ।

প্রতক্ষদর্শীরা জানান, ব্রিজটি ঝুঁকিপূর্ণ ছিল। তাই কর্মকর্তারা সেটি পরিদর্শনে আসেন। সে সময় একটি অটোরিকশা, একটি মোটরসাইকেল ও ব্রিজের ওপর থাকা ২০-২৫ জন লোকসহ হঠাৎ সেটি ভেঙে পড়ে। অনেকে সাঁতরে তীরে ওঠেন। আহত অবস্থায় পাঁচ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এ ঘটনার দুই ঘণ্টা পর নদী থেকে আইয়ুব আলীর লাশ উদ্ধার করা হয়।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আনোয়ার বলেন, রাতে আইয়ুব আলী কলাগাছিয়া মাদ্রাসার সভাপতিকে এগিয়ে নিতে মহিসকাটা-আন্দুয়া ব্রিজের ওপর অপেক্ষা করছিলেন। ওই সময় যাত্রীবোঝাই একটি অটোরিকশা ও একটি মোটরসাইকেল ব্রিজের উপর পৌঁছালে ব্রিজটি ধসে পড়ে। দুর্ঘটনার পর অটোরিকশা যাত্রী এবং মোটরসাইকেল আরোহীদের সঙ্গে সঙ্গেই উদ্ধার করা সম্ভব হলেও আইয়ুব আলী নিখোঁজ ছিলেন। পরে রাত ১০টা ৪৫ মিনিটের দিকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বরিশালে জলাবদ্ধতা নিরসনে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন
  • ০৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশকে এআই উদ্ভাবনে সক্ষম দেশ হিসেবে গড়ে তুলতে হবে
  • ০৫ নভেম্বর ২০২৬
কুয়াকাটা সৈকতে শতাধিক স্বেচ্ছাসেবীর পরিচ্ছন্নতা অভিযান
  • ০৫ নভেম্বর ২০২৬
স্বামী-স্ত্রীর কর্মস্থল বিবেচনায় বদলির সুযোগ চান প্রাথমিক শ…
  • ০৫ নভেম্বর ২০২৬
সিটি হাসপাতালে হামলা-লুটপাট, নেতৃত্ব দেওয়া ছাত্রদল নেতা দল …
  • ০৫ নভেম্বর ২০২৬
জাঙ্গুর সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ওয়েস্ট ইন্ডিজ, আলোকস্বল্…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950