আল কুরআনের শিক্ষা সর্বত্র ছড়িয়ে দিতে হবে: বাবুনগরী

০৭ জানুয়ারি ২০২১, ০৮:২৩ AM
আল্লামা জুনায়েদ বাবুনগরী

আল্লামা জুনায়েদ বাবুনগরী © ফাইল ফটো

নূরাণী পদ্ধতির মাধ্যমে আল কুরআনের শিক্ষা সর্বত্র ছড়িয়ে দিতে হবে বলেছেন হেফাজতে ইসলামের আমীর ও নূরাণী তা’লীমুল কুরআন বোর্ড বাংলাদেশের চেয়ারম্যান শায়খুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী। বুধবার হেফাজতের প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়জী প্রেরিত বার্তায় তিনি এ কথা বলেন।

আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন, মুসলিম শিশুদের স্বল্প সময়ে সহজে কুরআন শিক্ষার একটি সফল পদ্ধতির নাম হলো নূরাণী পদ্ধতি। বর্তমান সময়ে এই পদ্ধতিতে আল কুরআনের শিক্ষা দেশব্যাপী জনপ্রিয়তা ও সাফল্য লাভ করতে সক্ষম হয়েছে।

তিনি বলেন, নূরানী বোর্ড হাটহাজারী মাদরাসার অধীনে পরিচালিত শিশু শিক্ষার একটি আদর্শ ও বোর্ড। পড়ালেখার মান ভাল থাকায় পুরো বাংলাদেশে এর সুনাম সুখ্যাতি রয়েছে। এ বোর্ডের সিলেবাস তথা পাঠ্যসূচির স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। উম্মুল মাদারিস হাটহাজারীর সাথে সম্পৃক্ত থাকায় এ বোর্ডের অবস্থান উপরে।

বোর্ডের নব নির্বাচিত চেয়ারম্যান জুনায়েদ বাবুনগরী প্রশিক্ষণরত নবীন শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, মহাগ্রন্থ আল-কুরআনের খেদমতে নিয়োজিত থাকা পরম সৌভাগ্যের। তাই এই শিক্ষকতাকে পেশা হিসেবে নয় কুরআনের খেদমত হিসেবে গ্রহণ করবেন।

বাবুনগরী বলেন, পিতৃস্নেহে কোমলমতি শিশুদের পড়াবেন এবং সর্বদা ছাত্র-ছাত্রীদের পড়া লেখার উন্নতি সাধনের জন্য ফিকির করবেন। কোন ছাত্র পড়া লেখায় অমনোযোগী হলে তাকে পিতৃসুলভ আচরণে বোঝাবেন। মনে রাখবেন আপনাদের হাত ধরেই আগামী প্রজন্মের উত্থান ঘটবে।

হেফাজতে ইসলামের আমীর আরও বলেন, নুরানী মাদরাসায় মুসলিম কচিকাচা শিশুদের বিশুদ্ধভাবে কুরআনের শিক্ষায় শিক্ষিত করলে ভবিষ্যত প্রজন্মকে আদর্শ ও উন্নত জাতিরূপে গড়ে তোলা সহজ হবে। প্রশিক্ষণ শেষে নিজ নিজ এলাকায় গিয়ে এখলাছ ও নিষ্ঠার সাথে কুরআনের খেদমতে নিয়োজিত হবেন। আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে মেহনত করলে এই নুরানী পদ্ধতির মাধ্যমে সর্বত্র কুরআনের শিক্ষা ছড়িয়ে যাবে ইনশাআল্লাহ।

এনসিপি এখন জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খান
  • ০৮ আগস্ট ২০২৬
মেসির বাবা আর নেই, দাবি আর্জেন্টাইন গণমাধ্যমের
  • ০৮ আগস্ট ২০২৬
মেডিকেল কলেজ প্রতিষ্ঠার ১৮ বছর পর হাসপাতালের ভিত্তিপ্রস্তর …
  • ০৮ আগস্ট ২০২৬
দায়িত্বশীল সাংবাদিকতাই দেশকে এগিয়ে নিতে যেতে পারে
  • ০৮ আগস্ট ২০২৬
সাপে কামড়ের অ্যান্টিভেনাম না দিয়ে রেফার, যাওয়ার পথে বিএনপি …
  • ০৮ আগস্ট ২০২৬
কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: বিরোধীদলীয়…
  • ০৮ আগস্ট ২০২৬