‘হুজুর আমার সঙ্গে খারাপ কাজ করে’— মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ

০৫ জানুয়ারি ২০২১, ০৯:৪৩ PM
মাদ্রাসা শিক্ষক ইয়াকুব

মাদ্রাসা শিক্ষক ইয়াকুব © সংগৃহীত

যশোরের ঝিকরগাছা মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে তার এক ছাত্রকে (১৩) বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ছাত্রের বাবা মঙ্গলবার (৫ জানুয়ারি) মামলা করেছেন। পুলিশ মাদ্রাসা শিক্ষক ইয়াকুব আলীকে (৩৪) গ্রেফতার করেছে।

ইয়াকুব আলী যশোরের শার্শা উপজেলার গোগা গ্রামের রবিউল ইসলামের ছেলে। তিনি যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের কুমড়ি হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন, তার ছেলে ঝিকরগাছা উপজেলার কুমড়ি হাফেজিয়া মাদ্রাসায় থেকে পড়াশুনা করে। গত ৩১ ডিসেম্বর সে কাউকে কিছু না বলে মাদ্রাসা থেকে বাড়ি চলে যায়। পরদিন শুক্রবার তাকে মাদ্রাসায় পাঠালে সে না গিয়ে আবারও বাড়ি ফিরে যায়। কারণ জানতে চাইলে সে বলেন, ‘হুজুর আমার সঙ্গে খারাপ কাজ করে’।

মামলায় উল্লেখ করা হয়েছে, গত ১৫ অক্টোবর থেকে ২৫ ডিসেম্বরের মধ্যে বিভিন্ন সময়ে মাদ্রাসার শিক্ষক ইয়াকুব আলী মাদ্রাসায় তার রুমে ছেলেকে ডেকে নিয়ে বলাৎকার করেন। একইসঙ্গে এ ঘটনা কাউকে না বলার জন্য ভয়ভীতি দেখান।

জানা যায়, সোমবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় ঘটনাটি জানাজানি হয়। এরপর স্থানীয় লোকজন শিক্ষক ইয়াকুব আলীকে আটকে রেখে বাঁকড়া পুলিশ তদন্তকেন্দ্রে খবর দেয়। পরে পুলিশ এসে ইয়াকুব আলীকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

ঝিকরগাছা থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, বলাৎকারের ঘটনায় শিশুটির বাবা মাদ্রাসা শিক্ষক ইয়াকুব আলীর বিরুদ্ধে মামলা করেছেন। শিক্ষক ইয়াকুব আলীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বরিশালে জলাবদ্ধতা নিরসনে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন
  • ০৫ নভেম্বর ২০২৬
বরিশালে জলাবদ্ধতা নিরসনে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন
  • ০৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশকে এআই উদ্ভাবনে সক্ষম দেশ হিসেবে গড়ে তুলতে হবে
  • ০৫ নভেম্বর ২০২৬
কুয়াকাটা সৈকতে শতাধিক স্বেচ্ছাসেবীর পরিচ্ছন্নতা অভিযান
  • ০৫ নভেম্বর ২০২৬
স্বামী-স্ত্রীর কর্মস্থল বিবেচনায় বদলির সুযোগ চান প্রাথমিক শ…
  • ০৫ নভেম্বর ২০২৬
সিটি হাসপাতালে হামলা-লুটপাট, নেতৃত্ব দেওয়া ছাত্রদল নেতা দল …
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950