দাওরায়ে হাদিসের ফল প্রকাশ, ৭২.৬৫ শতাংশ পাস

১৯ ডিসেম্বর ২০২০, ০৫:৫৬ PM

© সংগৃহীত

দেশের কওমী শিক্ষা বোর্ড আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের দাওরায়ে হাদিসের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ পেয়েছে। এতে পাস করেছেন ৭২.৬৫ শতাংশ। এদের মধ্যে ছাত্র ৮২.১০ শতাংশ আর ছাত্রী ৫৭.২১ শতাংশ। আজ শনিবার ফলাফল ঘোষণা করেন আল-হাইআতুল উলয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান। এর আগে এদিন আল-হাইআতুল উলয়ার স্থায়ী কমিটির সভায় ১৪৪১ হিজরি/২০২০ খ্রিস্টাব্দের চূড়ান্ত পরীক্ষার ফল অনুমোদন দেওয়া হয়।

জাতীয় সংসদের ২০১৮ সনের ৪৮ নম্বর আইনে কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের সনদকে স্নাতকোত্তর (ইসলামিক স্টাডিজ এবং আরবি) এর সমমান দেওয়া হয়।

এবার মোট পরীক্ষার্থী ছিলেন ২২ হাজার ৩৪২ জন। উত্তীর্ণ হয়েছেন ১৬ হাজার ২৩২ জন। এর মধ্যে ছাত্র ১১ হাজার ৩৮০ জন এবং ছাত্রী চার হাজার ৮৫২ জন। পাসের হার ছাত্র ৮২.১০ আর ছাত্রী ৫৭.২১ শতাংশ। মুমতায (স্টার মার্ক) পেয়েছেন  ৯৩৩ জন ছাত্র এবং ৫৬ জন ছাত্রী। জায়্যিদ জিদ্দান (১ম) বিভাগে উত্তীর্ণ হয়েছেন তিন হাজার ৫০০ জন ছাত্র আর ৭৭১ জন ছাত্রী। জায়্যিদ (২য়) বিভাগে উত্তীর্ণ হয়েছেন চার হাজার ৮৯১ জন ছাত্র, দুই হাজার ২৮১ জন ছাত্রী এবং মাকবূল (৩য়) বিভাগে উত্তীর্ণ হয়েছেন দুই হাজার ৫৬ জন ছাত্র আর এক হাজার ৭৪৪ জন ছাত্রী।

ফল অনুমোদনের সভায় উপস্থিত ছিলেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা মুফতি মো. ওয়াক্কাস, মাওলানা মুহাম্মাদ নূরুল ইসলাম, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা আব্দুল হামীদ, মাওলানা সাজিদুর রহমান, মহাসচিব মাওলানা মাহফুজুল হক, মাওলানা মুফতি ফয়জুল্লাহ, মাওলানা মুছলিহুদ্দীন রাজু, মাওলানা মুফতি জসীমুদ্দীন, মাওলানা মুফতি নূরুল আমীন, মাওলানা উবায়দুর রহমান মাহবুব, মাওলানা মোস্তাক আহমদ, মাওলানা নূরুল হুদা ফয়েজী, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়্যা, মাওলানা ছফিউল্লাহ।

এসএসসির ফল দেখতে মেসেজ করতে হবে নতুন নম্বরে
  • ০৮ আগস্ট ২০২৬
ছাত্রদলের ধাওয়া খেয়ে থানায় আশ্রয় নিল ছাত্রশিবিরের নেতাকর্মী…
  • ০৮ আগস্ট ২০২৬
সাবেক নারী সেনাসদস্যকে বিএনপি নেতার ধর্ষণচেষ্টা, থানায় মামলা
  • ০৮ আগস্ট ২০২৬
শাবিপ্রবিতে দিক থিয়েটারের নাট্যোৎসব ২৭ আগস্ট, আসছে মৌলিক না…
  • ০৮ আগস্ট ২০২৬
রাজধানীর সড়কে নামছে জোবাইক
  • ০৮ আগস্ট ২০২৬
বেসরকারি পর্যায়ে জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে ব্যাখ্…
  • ০৮ আগস্ট ২০২৬