জাতীয়করণের দাবিতে রাস্তায় মাদ্রাসা শিক্ষকরা

২৯ নভেম্বর ২০২০, ১২:১০ PM
মাদ্রাসা শিক্ষকদের আন্দোলন

মাদ্রাসা শিক্ষকদের আন্দোলন © ফাইল ফটো

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে জাতীয়করণসহ ৭ দাবিতে রাস্তায় শিক্ষকেরা। এ দাবিতে টানা অবস্থান ধর্মঘট পালন করছেন তারা। এ সময় শিক্ষকদের বেতন-ভাতা প্রদানেরও দাবি জানিয়েছেন অবস্থানরত শিক্ষকেরা।

বাংলাদেশ স্বতন্ত্র মাদ্রাসা শিক্ষক সমিতির ব্যানারে এ কর্মসূচিতে গত কয়েক সপ্তাহ ধরে কর্মসূচি পালন করে আসছেন দেশের বিভিন্ন প্রান্তর থেকে আসা শিক্ষকেরা। এর ধারাবাহিকতায় আজ রবিবারও জাতীয় প্রেস ক্লাবের সামনে কর্মসূচি পালন করছেন তারা।

তাদের ৭ দফা দাবির মধ্যে রয়েছে- প্রাথমিকের মতো সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা মহাসমাবেশের মাধ্যমে জাতীয়করণের ঘোষণা, কোডবিহীন মাদ্রাসাগুলো বোর্ড কর্তৃক কোড নম্বরে অন্তর্ভুক্তকরণ, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা নীতিমালা-২০১৮ সংশোধন করে আলিম শিক্ষক একজনের পরিবর্তে এইচএসসি পাস একজনের অন্তর্ভুক্তকরণ, প্রাথমিকের মরতো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় অফিস সহায়ক নিয়োগ, মাদ্রাসার শিক্ষকদেরকে পিটিআই ট্রেনিংয়ের ব্যবস্থাকরণ, ইবতেদায়ী মাদ্রাসায় আসবাবপত্রসহ ভবন নির্মাণ ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার স্থায়ী রেজিস্ট্রেশনের ব্যবস্থাকরণ।

দাবি আদায় না হলে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে এ সময় বক্তরা বলেন, প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশনা ছাড়া আন্দোলন চলবে। প্রয়োজনে রাজপথ অবরোধ কর্মসূচী পালন করবো।

কর্মসূচিতে শিক্ষক সমিতির সভাপতি কাজী ফয়েজুর রহমান, সহ-সভাপতি এবিএম আব্দুল কুদ্দুস, দফতর সম্পাদক ইনতাজ বিন হাকিমসহ কেন্দ্রীয় কমিটি ও জেলা কমিটির মাদ্রাসা শিক্ষকরা উপস্থিত ছিলেন।

শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার
  • ০৩ অক্টোবর ২০২৬
‘নিরুপায়’ শেখ হাসিনাকে কারা নিয়ে গেল, কেন গ্রহণ করল ভারত, ঢ…
  • ০৩ অক্টোবর ২০২৬
জুনিয়র সুপারভাইজার নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড হস…
  • ০৩ অক্টোবর ২০২৬
মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে আগ্রহ প্রকাশ ছয়টির বেশি দেশ:…
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে সুখবর দিলেন অধ্যক্ষ সেলিম ভূ…
  • ০৩ অক্টোবর ২০২৬
মাঝআকাশে পাইলটকে ‘কুড়াল’ দিয়ে কোপালেন কো-পাইলট, কী ঘটেছিল ফ…
  • ০৩ অক্টোবর ২০২৬