ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের ধর্মঘট অব্যাহত

২০ নভেম্বর ২০২০, ০১:৪৪ PM

© সংগৃহীত

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের নিবন্ধনপ্রাপ্ত সব ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণসহ ৭ দফা দাবিতে অবস্থান ধর্মঘট অব্যাহত রয়েছে। আজ শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ স্বতন্ত্র মাদ্রাসা শিক্ষক সমিতি ষষ্ঠ দিনের মতো এ কর্মসূচি পালন করছে।

শিক্ষক সমিতির মহাসচিব কাজী মোখলেছুর রহমান জানান, আমরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছি। ২০১৮ সালে আমাদের ধর্মঘট ও অনশন চলাকালে সরকারের নির্দেশে সংশ্লিষ্ট দফতরের সচিব শিক্ষক সমিতির দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু এখনও তা বাস্তবায়ন হয়নি। প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই দাবি, জাতীয়করণ করতে হবে।

ধর্মঘটে শিক্ষক সমিতির সভাপতি কাজী ফয়েজুর রহমান, সহ-সভাপতি এবিএম আব্দুল কুদ্দুস, দফতর সম্পাদক ইনতাজ বিন হাকিমসহ কেন্দ্রীয় কমিটি ও জেলা কমিটির মাদ্রাসা শিক্ষকরা উপস্থিত ছিলেন।

তাদের ৭ দফা দাবিগুলো হলো- প্রাথমিকের মতো সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা মহাসমাবেশের মাধ্যমে জাতীয়করণের ঘোষণা, কোডবিহীন মাদ্রাসাগুলো বোর্ড কর্তৃক কোড নম্বরে অন্তর্ভুক্তকরণ, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা নীতিমালা-২০১৮ সংশোধন করে আলিম শিক্ষক একজনের পরিবর্তে এইচএসসি পাস একজনের অন্তর্ভুক্তকরণ, প্রাথমিকের মরতো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় অফিস সহায়ক নিয়োগ, মাদ্রাসার শিক্ষকদেরকে পিটিআই ট্রেনিংয়ের ব্যবস্থাকরণ, ইবতেদায়ী মাদ্রাসায় আসবাবপত্রসহ ভবন নির্মাণ ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার স্থায়ী রেজিস্ট্রেশনের ব্যবস্থাকরণ।

আর্জেন্টিনার পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের …
  • ০৮ আগস্ট ২০২৬
ঢাবির গণরুম-গেস্টরুমের দুঃসহ ঘটনা ও স্মৃতি নিয়ে ম্যাগাজিনের…
  • ০৮ আগস্ট ২০২৬
যৌতুকের মামলায় বিসিএস ক্যাডার গ্রেপ্তার
  • ০৮ আগস্ট ২০২৬
বর্ষা-শরতে ‘চোখ ওঠা’র উৎপাত: বাঁচবেন কীভাবে, হলে প্রতিকার কী
  • ০৮ আগস্ট ২০২৬
কাভার্ড ভ্যানের ধাক্কায় তামীরুল মিল্লাতের শিক্ষার্থী নিহত
  • ০৮ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
  • ০৮ আগস্ট ২০২৬