ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে অবস্থান ধর্মঘট

১৫ নভেম্বর ২০২০, ০৩:১৬ PM

© সংগৃহীত

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি জানিয়েছে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি। আজ রবিবার (১৫ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট থেকে এ দাবি জানানো হয়েছে।

একইসঙ্গে আরও ছয়টি দাবি উত্থাপন করা হয়েছে শিক্ষক সমিতির পক্ষ থেকে। যার মধ্যে রয়েছে- কোড নম্বরবিহীন মাদ্রাসাগুলোকে কোডের আওতায় আনা, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা নীতিমালা ২০১৮ সংশোধন করে আলিম শিক্ষক একজনের পরিবর্তে এইচএসসি পাস একজনক অন্তর্ভূক্তকরণ, প্রাথমিকের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় অফিস সহায়ক নিয়োগ, শিক্ষকদের পিটিআই ট্রেনিংয়ের ব্যবস্থা করা, মাদ্রাসায় আসবাবপত্রসহ ভবন নির্মাণ এবং মাদ্রাসার স্থায়ী রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা।

সমিতির সভাপতি মাওলানা হাফেজ কাজী ফয়েজুর রহমানের সভাপতিত্বে অবস্থান ধর্মঘটে বক্তব্য দেন মহাসচিব কাজী মোখলেসুর রহমান, ওলামা লীগের সিনিয়র সহ-সভাপতি মো. শাহজাহান, এ বি এম আব্দুল কুদ্দুস প্রমুখ।

জাবি শিক্ষক সমিতির নতুন সভাপতি অধ্যাপক এমরান জাহান
  • ০৯ আগস্ট ২০২৬
জবিতে শিক্ষক হেনস্তার অভিযোগ: জকসু ও ছাত্রদলের পাল্টাপাল্টি…
  • ০৯ আগস্ট ২০২৬
কৃষকের কষ্টার্জিত ২ লাখ টাকা কেটে নষ্ট করল ইঁদুর-উইপোকা
  • ০৯ আগস্ট ২০২৬
৫০৩ কোটির বাজেট অনুমোদন: পরিকল্পনার শেষ নেই, বাস্তবায়ন কতটু…
  • ০৮ আগস্ট ২০২৬
আর্জেন্টিনার পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের …
  • ০৮ আগস্ট ২০২৬
ঢাবির গণরুম-গেস্টরুমের দুঃসহ ঘটনা ও স্মৃতি নিয়ে ম্যাগাজিনের…
  • ০৮ আগস্ট ২০২৬