মাদ্রাসা শিক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ

০৪ নভেম্বর ২০২০, ০৮:৫৩ AM

© ফাইল ফটো

মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য ৩০ কর্মদিনের সংক্ষিপ্ত সিলেবাসে মূল্যায়ন নির্দেশনা এবং ছয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। একই সঙ্গে, শিক্ষার্থীদের নোট-গাইড দেখে অ্যাসাইনমেন্ট করতে নিষেধ করা হয়েছে। মঙ্গলবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে মূল্যায়ন নির্দেশনা এবং অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে বলা হয়, নোট গাইড দেখে অ্যাসাইনমেন্ট করা হলে তা বাতিল করা হবে। এক্ষেত্রে আবারও সেই অ্যাসাইনমেন্ট করে জমা দিতে হবে। একই সঙ্গে, মূল্যায়নের রেকর্ড সংগ্রহ করতে বলা হয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে।

বার্ষিক পরীক্ষা ছাড়াই সব ইবতেদায়ি ও দাখিল শিক্ষার্থী পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ হচ্ছেন। অ্যাসাইনমেন্টের মাধ্যমে দুর্বল শিক্ষার্থীদের চিহ্নিত করে পরবর্তী শিক্ষাবর্ষে তাদের শিখন ফল অর্জনে পদক্ষেপ নিতে মাদ্রাসাগুলোকে বলা হয়েছে।

স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট দেয়া ও নেয়ার বিষয়টি নিশ্চিত করতে জেলা প্রশাসকদের অনুরোধ করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। সেই সঙ্গে মূল্যায়নের রেকর্ড সংগ্রহ করতে বলা হয়েছে। কোনো শিক্ষার্থী এ অ্যাসাইনমেন্ট করতে অর্থনৈতিক চাপের মুখে যেন না পড়ে, সে বিষয়েও নজর রাখতে বলা হয়েছে ডিসিদের।

বিশ্ব প্রেমিক দিবস আজ
  • ০৩ অক্টোবর ২০২৬
সন্তান লাভে শুক্রাণু দান করা সেই নারীর সঙ্গে সম্পর্ক ছিন্ন …
  • ০৩ অক্টোবর ২০২৬
সমস্যা চিহ্নিত করে প্রকল্প দিলে গবেষণায় অর্থায়ন করবে ইউজিসি
  • ০৩ অক্টোবর ২০২৬
জাবিপ্রবিতে চালু হচ্ছে এআই ও রোবটিক্সসহ ৩ নতুন বিভাগ, ইন্টা…
  • ০৩ অক্টোবর ২০২৬
বিকাশ নিয়োগ দেবে নেটওয়ার্ক অপারেশনস বিভাগে, আবেদন ১২ অক্টোব…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন ফেস্ট, ভর্তি ফিতে ৭৫%…
  • ০৩ অক্টোবর ২০২৬