বাল্যবিয়ে থেকে রক্ষা মাদ্রাসাছাত্রীর

৩০ অক্টোবর ২০২০, ১২:২০ PM
বাল্যবিয়ে

বাল্যবিয়ে © প্রতীকী ছবি

মাগুরার শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মো. বাতেনের হস্তক্ষেপে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে তাসলিমা খাতুন (১৩) নামে এক মাদ্রাসাছাত্রী।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে উপজেলার তালখড়ী ইউনিয়নের পিয়ারপুর গ্রামে ছাত্রীর বাড়িতে বিয়ের আয়োজন করা হয়।

তাসলিমা ওই গ্রামের ইব্রাহীম বিশ্বাসের মেয়ে। সে পিয়ারপুর দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মো. বাতেন বলেন, খবর পেয়ে ছাত্রীর বাড়িতে গিয়ে বিয়ের আয়োজন দেখতে পাই। পরে বিয়ে বন্ধ করে দেওয়া হয়। এসময় বাল্যবিয়ে দেওয়ার অপরাধে মেয়ের বাবাকে দুই হাজার টাকা জরিমানা ও মেয়ের বয়স আঠারো বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে দেওয়া যাবে না বলে মুচলেকা নেওয়া হয়।

মন বসে না পড়ার টেবিলে, চলে যায় ফেসবুকে—বশ করার উপায় কী?
  • ০৩ অক্টোবর ২০২৬
বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক, গর্ভপাতের অভিযোগ ইবি শিক্ষা…
  • ০৩ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ১০০ বিমানবন্দরের তালিকায় নেই শাহজালাল, দক্ষিণ এশি…
  • ০৩ অক্টোবর ২০২৬
শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার
  • ০৩ অক্টোবর ২০২৬
‘নিরুপায়’ শেখ হাসিনাকে কারা নিয়ে গেল, কেন গ্রহণ করল ভারত, ঢ…
  • ০৩ অক্টোবর ২০২৬
জুনিয়র সুপারভাইজার নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড হস…
  • ০৩ অক্টোবর ২০২৬