পড়াশোনার চাপে নিরুদ্দেশ মাদ্রাসার দুই শিক্ষার্থী

২৮ অক্টোবর ২০২০, ১০:৪২ PM

© সংগৃহীত

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার একটি মাদ্রাসা থেকে নিরুদ্দেশ হয়ে যাওয়া দুই শিক্ষার্থীকে খুঁজে বের করেছে পুলিশ। পড়াশোনার অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে তারা পালানোর সিদ্ধান্ত নেয়। 

আজ বুধবার (২৮ অক্টোবর) দুপুরে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ দুই শিক্ষার্থীকে তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করে। এরা হলো- বানিয়াচং উপজেলার সুজাতপুর গ্রামের নুরুজ আলীর ছেলে মেহেদী হাসান (১১) ও শায়েস্তাগঞ্জ উপজেলার সাহাব উদ্দিনের ছেলে শিবলু মিয়া (১৩)।

স্থানীয় সূত্রে জানায়, মেহেদী হাসান ও শিবলু মিয়া শায়েস্তাগঞ্জের শ্রীরামপুর হাফিজিয়া মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র। গত ২৪ অক্টোবর বিকেলে তারা কাউকে কিছু না বলে মাদ্রাসা থেকে বেরিয়ে গিয়ে আর ফিরেনি। পরদিন নিখোঁজ দুই ছাত্রের পরিবারের পক্ষ থেকে শায়েস্তাগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হয়।

পুলিশ জানায়, পড়াশোনার অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে গত ২৪ অক্টোবর দুইটি শিশু মাদ্রাসা থেকে পালিয়ে ঢাকায় চলে যায়। এরপর সায়েদাবাদ বাস টার্মিনালে একটি সামাজিক সংগঠন তাদের পেয়ে পুলিশকে খবর দেয়। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ গিয়ে তাদের নিয়ে আসে।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব জানান, দুই শিক্ষার্থীর সঙ্গে আমি কথা বলেছি। তারা পড়াশোনার অতিরিক্ত চাপ নিতে না পেরে পালানোর সিদ্ধান্ত নেয় বলে জানিয়েছে। আমরা দুই ছাত্রের পরিবারকে ডেকে তাদের হস্তান্তর করেছি।

জাবি শিক্ষক সমিতির নতুন সভাপতি অধ্যাপক এমরান জাহান
  • ০৯ আগস্ট ২০২৬
জবিতে শিক্ষক হেনস্তার অভিযোগ: জকসু ও ছাত্রদলের পাল্টাপাল্টি…
  • ০৯ আগস্ট ২০২৬
কৃষকের কষ্টার্জিত ২ লাখ টাকা কেটে নষ্ট করল ইঁদুর-উইপোকা
  • ০৯ আগস্ট ২০২৬
৫০৩ কোটির বাজেট অনুমোদন: পরিকল্পনার শেষ নেই, বাস্তবায়ন কতটু…
  • ০৮ আগস্ট ২০২৬
আর্জেন্টিনার পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের …
  • ০৮ আগস্ট ২০২৬
ঢাবির গণরুম-গেস্টরুমের দুঃসহ ঘটনা ও স্মৃতি নিয়ে ম্যাগাজিনের…
  • ০৮ আগস্ট ২০২৬