দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ৩০ মার্চ

২২ অক্টোবর ২০২০, ০৭:১৫ PM
কওমি মাদ্রাসার পরীক্ষা

কওমি মাদ্রাসার পরীক্ষা © ফাইল ফটো

আগামী বছরের ৩০ মার্চ দেশের কওমি মাদরাসাগুলোর দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষা শুরু হবে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সরকারি স্বীকৃতিপ্রাপ্ত কওমি মাদরাসা সংশ্লিষ্ট সর্বোচ্চ অথরিটি প্রতিষ্ঠান ‘আল-হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশের’ স্থায়ী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

সকাল ১০টায় শুরু হওয়া এই সভার শুরুতে প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান মরহুম আল্লামা শাহ আহমদ শফীর মাগফিরাত ও রফয়ে দারাজাতের জন্য দোয়া হয়। এরপর নবনির্বাচিত চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান দায়িত্বভার গ্রহণ করেন। তার দায়িত্ব গ্রহণে আল-হাইআতুল উলয়ার সদস্যগণ তাকে মুবারকবাদ জানান এবং তার সাফল্য কামনা করে দোয়া করেন।

সভায় অন্যান্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের পাশাপাশি ২০২১ সালের দাওরায়ে হাদীসের পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়। দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি হয় বলে জানিছেয়েছেন আল-হাইআতুল উলয়ার অফিস সম্পাদক মু: অছিউর রহমান।

বিশ্ব প্রেমিক দিবস আজ
  • ০৩ অক্টোবর ২০২৬
সন্তান লাভে শুক্রাণু দান করা সেই নারীর সঙ্গে সম্পর্ক ছিন্ন …
  • ০৩ অক্টোবর ২০২৬
সমস্যা চিহ্নিত করে প্রকল্প দিলে গবেষণায় অর্থায়ন করবে ইউজিসি
  • ০৩ অক্টোবর ২০২৬
জাবিপ্রবিতে চালু হচ্ছে এআই ও রোবটিক্সসহ ৩ নতুন বিভাগ, ইন্টা…
  • ০৩ অক্টোবর ২০২৬
বিকাশ নিয়োগ দেবে নেটওয়ার্ক অপারেশনস বিভাগে, আবেদন ১২ অক্টোব…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন ফেস্ট, ভর্তি ফিতে ৭৫%…
  • ০৩ অক্টোবর ২০২৬