ফেসবুকে সাঈদীকে মুক্তি চাওয়ায় মাদ্রাসা অধ্যক্ষ গ্রেপ্তার

০৫ মে ২০২০, ০৩:০০ PM

© সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তি চেয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় তথ্যপ্রযুক্তি আইনের মামলায় মাদ্রাসার এক অধ্যক্ষকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার গভীর রাতে নিজ বাড়ি থেকে চট্গ্রামের সীতাকুণ্ড পৌরসভার যুবাইদিয়া মহিলা মাদ্রাসার অধ্যক্ষ নুরুল কবিরকে গ্রেপ্তার করে সীতাকুণ্ড থানা পুলিশ।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. শামীম শেখ জানা, নুরুল কবিরের বাড়ি মাদ্রাসার পাশে। তথ্যপ্রযুক্তি আইনে দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে গত শুক্রবার নুরুল কবির ফেসবুকে পোস্ট দিয়ে রমজান মাসে দেলাওয়ার হোসাইন সাঈদীকে মুক্তি দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানান। পরে তিনি পোস্ট সরিয়ে নেন। কিন্তু পোস্টের স্ক্রিনশট দিয়ে ফেসবুকে ব্যাপক সমালোচনার পর সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শিহাব উদ্দীন বাদি হয়ে নুরুল কবিরের বিরুদ্ধে থানায় মামলা করেন।

শিক্ষকদের বদলিতে ‘সমস্তর’ শর্ত শিথিলের দাবি
  • ০৩ অক্টোবর ২০২৬
বিএনপির কমিটি বিলুপ্তির পর ওসির পোস্ট, ‘আমিনুল স্যারকে আবার…
  • ০৩ অক্টোবর ২০২৬
সালমান মুক্তাদিরের শ্বশুরের আরেক প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান
  • ০৩ অক্টোবর ২০২৬
র‌্যাংকিংয়ে ৫০০’র মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়কে শাখা খোলার অনু…
  • ০৩ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৩ অক্টোবর ২০২৬
২০২৬ সালের এসএসসি বোর্ড বৃত্তির ফল প্রকাশ
  • ০৩ অক্টোবর ২০২৬