কওমি মাদরাসায় ৮ কোটি ৩১ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী

৩০ এপ্রিল ২০২০, ০৫:৫০ PM

© ফাইল ফটো

পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশের ৬ হাজার ৯৫৯টি কওমি মাদরাসাকে ৮ কোটি ৩১ লাখ ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী কার্যালয়ের একটি সূত্র এ তথ্য জানিয়েছেন। ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ই্এফটি) মাধ্যমে ইতোমধ্যেই সংশ্লিষ্টদের কাছে সমুদয় অর্থ পাঠানো হয়েছে।

সূত্র জানায়, এর মধ্যে রংপুর বিভাগে ৭০৩টি, রাজশাহী বিভাগে ৭০৪টি, খুলনা বিভাগে ১ হাজার ১১টি, বরিশাল বিভাগে ৪০২টি, ময়মনসিংহ বিভাগে ৩৯৭টি, ঢাকা বিভাগে ১ হাজার ৭৮০টি, চট্টগ্রাম বিভাগে ১ হাজার ৪৮১টি এবং সিলেট বিভাগের ৪৮১টি মাদরাসা রয়েছে।

বরাদ্দকৃত অনুদানের অর্থ গত ২২ ও ২৩ এপ্রিল সব জেলা প্রশাসকদের ব্যাংক হিসাবে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ই্এফটি) পদ্ধতিতে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর এই বরাদ্দকৃত অর্থ অধিকাংশ জেলা প্রশাসক ইতোমধ্যে মাদরাসাগুলোর অনুকূলে হস্তান্তর করেছেন বলেও জানা গেছে।

শিক্ষকদের বদলিতে ‘সমস্তর’ শর্ত শিথিলের দাবি
  • ০৩ অক্টোবর ২০২৬
বিএনপির কমিটি বিলুপ্তির পর ওসির পোস্ট, ‘আমিনুল স্যারকে আবার…
  • ০৩ অক্টোবর ২০২৬
সালমান মুক্তাদিরের শ্বশুরের আরেক প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান
  • ০৩ অক্টোবর ২০২৬
র‌্যাংকিংয়ে ৫০০’র মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়কে শাখা খোলার অনু…
  • ০৩ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৩ অক্টোবর ২০২৬
২০২৬ সালের এসএসসি বোর্ড বৃত্তির ফল প্রকাশ
  • ০৩ অক্টোবর ২০২৬