করোনায় কওমি মাদ্রাসা শিক্ষকদের পাশে দাড়াঁনোর আহ্বান

১৮ এপ্রিল ২০২০, ০৫:২১ PM
কওমি মাদ্রাসার শিক্ষার্থী

কওমি মাদ্রাসার শিক্ষার্থী © ফাইল ফটো

প্রাণঘাতী করোনাভাইরাস সঙ্কটে দেশের কওমি মাদরাসা শিক্ষকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জাতীয় তাফসীল পরিষদ। আজ শনিবার পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক মুফতী মুহিউদ্দিন জিলানী সাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্বান জানিয়েছেন সংগঠনটির চেয়ারম্যান মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, যুগ্ম মহাসচিব প্রিন্সিপাল বাকিবিল্লাহ ও মুফতী শরীফ উল্লাহ।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, করোনাভাইরসের কারণে দেশের সব কওমি মাদরাসা বন্ধ হয়ে যাওয়ায় মাদরাসা শিক্ষকদের বেতন পরিশোধ ও মাদরাসা ভবনের ভাড়া প্রদানে চরম সংকটে আছে মাদরাসা কর্তৃপক্ষ। মাদরাসার সাধারণ শিক্ষকরা কোনরকমে দিন অতিবাহিত করছে লকডাউনের এই সময়টাতে।

তাই সরকারের উচিত কওমি মাদরাসার এই শিক্ষকদের অর্থনৈতিক দূরাবস্থা উত্তরণে সহায়তার হাত বাড়িয়ে দেয়া।

তারা আরও বলেন, করোনা বিস্তাররোধে সরকারের নেয়া পদক্ষেপ পাশাপাশি খেটে খাওয়া মানুষদের লকডাউনের সময়ে খাবার পৌঁছে দেয়ার লক্ষ্যে ত্রাণ তহবিল গঠন প্রসংশার দাবি রাখে। সেইসাথে দেশের অন্যতম শিক্ষা ব্যবস্থাপনা কওমি মাদরাসার শিক্ষকদের পাশে দাঁড়িয়ে তাদের প্রতি এই দুর্যোগ মুহূর্তে সহানুভূতি প্রকাশ করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।

এদিকে দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হলো ৮৪ জনের। গত ২৪ ঘন্টায় ২ হাজার ১১৪টি নমুনা পরীক্ষা করে আরও ৩০৬ জনের মধ্যে এ ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ১৪৪ জন। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন আরও ৮ জন। এ পর্যন্ত মোট ৬৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনে চীনা শিক্ষার্থীদের ড্রাগন-লা…
  • ০৫ নভেম্বর ২০২৬
এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন, জানালেন চার কারণ
  • ০৫ নভেম্বর ২০২৬
এনএসইউতে তরুণদের পরিবেশবান্ধব উদ্ভাবনে এনএসইউ-ব্র্যাক গ্রিন…
  • ০৫ নভেম্বর ২০২৬
আগের উপাচার্যকে পুনর্বহালের দাবিতে বিএনপির মহাসচিবকে চুয়েট …
  • ০৫ নভেম্বর ২০২৬
রোনালদো-মেসির বিদায়, দুই কিংবদন্তির শেষটা দুই রকম
  • ০৫ নভেম্বর ২০২৬
শিক্ষকদের পিএইচডি ও আন্তর্জাতিক মানের গবেষণায় গুরুত্ব দিচ্ছ…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950