কিতাব পড়া অবস্থায় দেওবন্দ মাদরাসার ছাত্রের মৃত্যু

০৫ এপ্রিল ২০২০, ০৫:১৪ PM

© ফাইল ফটো

কিতাব পড়া অবস্থায় হৃদক্রিয়া বন্ধ হয়ে ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সবচেয়ে বেশি বয়সী ছাত্র মাওলানা মাজহার আলি কাসেমি (৭৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে দেওবন্দের ওস্তাদদের মাঝে শোকের ছায়া নেমে আসে। তিনি এহাতায়ে মসজিদে কাদিমের একটি রুমে থাকতেন।

মাজহার আলি কাসেমি ভারতের মহারাষ্ট্রের একটি কলেজে গণিত ও ফিজিক্স বিষয়ে ৩০ বছর শিক্ষকতা করেন। কলেজে শিক্ষকতা করার সময় তিনি এক মাদরাসায় পড়াশোনা অব্যাহত রাখেন। কলেজ থেকে অবসরের পর তিন বছর আগে দারুল উলুম দেওবন্দে এসে ভর্তি পরীক্ষা দেন।

করোনায় আক্রান্ত হওয়ার পর দারুল উলুম দেওবন্দ বন্ধ হয়ে যায়। ফলে মাদরাসা খোলার পরই তার দাওরায় চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল। পরীক্ষার প্রস্তুতিতে সে পড়াশোনা চালিয়ে যাচ্ছিল। পড়ালেখা করার সময়ই তার মৃতু্ হয়। দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী তার জানাজায় ইমামতি করেন।

তিন বছর আগে কলেজ থেকে অবসরে যাওয়ার পর তিনি দরুল উলুম দেওবন্দে জালালাইন জামাআতে ভর্তির জন্য লিখিত পরীক্ষা দিয়ে সফলভাবে উত্তীর্ণ হন। এ বছর তিনি দাওরায়ে হাদিসে পড়াশোনা করছিলেন।

নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনে চীনা শিক্ষার্থীদের ড্রাগন-লা…
  • ০৫ নভেম্বর ২০২৬
এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন, জানালেন চার কারণ
  • ০৫ নভেম্বর ২০২৬
এনএসইউতে তরুণদের পরিবেশবান্ধব উদ্ভাবনে এনএসইউ-ব্র্যাক গ্রিন…
  • ০৫ নভেম্বর ২০২৬
আগের উপাচার্যকে পুনর্বহালের দাবিতে বিএনপির মহাসচিবকে চুয়েট …
  • ০৫ নভেম্বর ২০২৬
রোনালদো-মেসির বিদায়, দুই কিংবদন্তির শেষটা দুই রকম
  • ০৫ নভেম্বর ২০২৬
শিক্ষকদের পিএইচডি ও আন্তর্জাতিক মানের গবেষণায় গুরুত্ব দিচ্ছ…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950