করোনাভাইরাস: রাজধানীতে মাস্ক বিতরণ করল মাদ্রাসার শিক্ষার্থীরা

২১ মার্চ ২০২০, ১২:১১ AM

© সংগৃহীত

করোনাভাইরাস সংক্রমণ রোধ ও সচেতনতায় রাজধানীর মিরপুরের বায়তুল মা’মূর মাদ্রাসা কমপ্লেক্সের ছাত্র কাফেলার উদ্যোগে মাস্ক বিতরণ করেছে কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা। শুক্রবার বাদ জুমা বায়তুল মা’মুর মসজিদের মুসল্লিসহ আশেপাশের পথিক, দোকানদার, রিক্সাওয়ালা সর্বস্তরের জনসাধারণের মাঝে প্রায় ৮০০ মাস্ক বিতরণ করে শিক্ষার্থীরা।

জানা যায়, বায়তুল মা’মুর মসজিদের ইমাম হাফেজ মাওলানা জাফর আহমাদের উদ্যোগে আরো মাস্ক বানানোর জন্য অর্ডার দেয়া হয়েছে। ধারাবাহিকভাবে এ সচেতনতামূলক সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।

বায়তুল মা’মূর মাদ্রাসা কমপ্লেক্সের শিক্ষা সচিব মুফতি হাসান আল মাহমুদ জানান, মাদ্রাসা বন্ধ হওয়ার আগেই উদ্যোগ নেয়া হয়েছিল করোনা সচেতনতায় মাস্ক বিতরণ করবে ছাত্ররা। এ উদ্যোগটা তারাই নিয়েছিল; আমরা শিক্ষকরা তাদের সহযোগিতায় ছিলাম।

তিনি বলেন, আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল ও বায়তুল মা’মুর মসজিদের খতিব ড. আব্দুল মুকিত আযহারী, ভাইস প্রিন্সিপাল হাফজ মাওলানা জাফর আহমাদসহ মাদ্রাসার সকল শিক্ষক-ছাত্রদের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অর্থায়ন করেন।

তিনি আরও বলেন, করোনাভাইরাস উদ্ভূত সমস্যায় সরকারি সিদ্ধান্তে গতকাল সন্ধায় মাদ্রাসা বন্ধের ঘোষণা হয়েছিল, তাই আজ শুক্রবার সকালে সবাই ফিরে গেছে। অন্যথায়, মাদ্রাসার সকল ছাত্র আজ রাজধানীর বিভিন্ন পয়েন্টে মাস্ক বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করতো। শুধুমাত্র স্থানীয় কিছু ছাত্রদের মাধ্যমে এ কার্যক্রম বাস্তবায়ন করা গেছে।

সালমান মুক্তাদিরের শ্বশুরের আরেক প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান
  • ০৩ অক্টোবর ২০২৬
র‌্যাংকিংয়ে ৫০০’র মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশে শাখা…
  • ০৩ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৩ অক্টোবর ২০২৬
২০২৬ সালের এসএসসি বোর্ড বৃত্তির ফল প্রকাশ
  • ০৩ অক্টোবর ২০২৬
যবিপ্রবির হলে গোসলের সিরিয়াল নিয়ে সহপাঠীকে থাপ্পড়, ফাটল কান…
  • ০৩ অক্টোবর ২০২৬
আবাসিক হলে গোসলের ভিডিও ধারণের সময় বিউপি ছাত্র আটক
  • ০৩ অক্টোবর ২০২৬