মাদ্রাসাছাত্রী কেয়ার অর্ধগলিত লাশ মিলল কলাক্ষেতে

১৩ মার্চ ২০২০, ০৪:০৯ PM
নিহতের স্বজনদের আহাজারী

নিহতের স্বজনদের আহাজারী © সংগৃহীত

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দাদপুর গ্রামের একটি কলাক্ষেত থেকে এক মাদ্রাসাছাত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের বাবা সামাউল মণ্ডল জামা-কাপড় ও পায়ের সেন্ডেল দেখে লাশ শনাক্ত করেন।

নিহত ওই মাদ্রাসাছাত্রীর নাম কেয়া খাতুন। সে উপজেলার ত্রিলোচনপুর গ্রামের সামাউল হক সামাদের মেয়ে। এ বছর বালিয়াডাঙ্গা দাখিল মাদ্রাসা থেকে জেডিসি পাশ করেছিলেন কেয়া।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সকালে দাদপুর গ্রামে ক্ষেতে কাজ করতে গেলে প্রচন্ড গন্ধ পায় কৃষকেরা। তারা খোঁজ শুরু করলে ক্ষেতের একপাশে মাথার লম্বা চুল ও জুতা দেখতে পান। বিষয়টি পুলিশকে জানায় তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মাটি খুঁড়ে কিশোরী কেয়া খাতুনের অর্ধগলিত লাশ উদ্ধার করে।

নিহতের বাবা সামাউল হক সামাদ বলেন, ‘গত ২৬ ফেব্রুয়ারি ত্রিলোচনপুর বাড়ি থেকে রাত সাড়ে ৮ টার দিকে তার মেয়ে নিখোঁজ হয়। এরপর ১ মার্চে থানায় একটি জিডি করি। আজ সকালে খবর পেয়ে দাদপুর গ্রামের মাঠে গিয়ে মেয়ের লাশ দেখতে পাই। মেয়ের মাথার ব্যান্ড ও জুতা দেখে লাশ শনাক্ত করি।’

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়ে। কি কারণে ও কিভাবে কেয়াকে খুন করে ক্ষেতে ফেলে রাখা হয়েছে জানাতে তদন্ত চলছে।’

দুই বিষয়ের কারণে যশোর বোর্ডে এসএসসির ফলে ধস
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসিতে রেকর্ড ১৯ বছরের মধ্যে সর্বনিম্নে পাসের হার
  • ১০ আগস্ট ২০২৬
একাদশে ভর্তি শেষ করতে হবে ১৫ সেপ্টেম্বরের মধ্যে 
  • ১০ আগস্ট ২০২৬
শুধু পুনঃনিরীক্ষণ নয়, এবার পুনর্মূল্যায়নের সুযোগ পাবেন ফলা…
  • ১০ আগস্ট ২০২৬
তিন বিষয়ের কারণে ফলাফলে ধস ময়মনসিংহ শিক্ষা বোর্ডে
  • ১০ আগস্ট ২০২৬
কারিগরিতে কমেছে জিপিএ ৫ ও পাসের হার
  • ১০ আগস্ট ২০২৬