ভারতে মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের বেতন বাড়ল

০৭ মার্চ ২০২০, ০৬:৩৯ PM

© ফাইল ফটো

ভারতের পশ্চিমবঙ্গে দীর্ঘ আন্দোলনে সফলতার মুখ দেখলো মাদ্রাসা শিক্ষক ও কর্মচারীরা। চলতি অর্থবছরেই তাদের বেতন বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করেছে রাজ্য সরকার। শিক্ষক ও কর্মচারীদের বেতন বেড়েছে গড়ে চার হাজার টাকা। ১ এপ্রিল থেকে কার্যকর হবে নতুন এই বেতন কাঠামো।

শনিবার (০৭ মার্চ) পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের পক্ষ থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আর তা দেখেই খুশি রাজ্যের মাদ্রাসা শিক্ষক ও কর্মচারীরা।

নতুন বছরের প্রথম দিন থেকে রাজ্যের সরকারি কর্মচারীরা বর্ধিত হারে বেতন পাচ্ছেন। সর্বস্তরে এই কাঠামো চালু হলেও মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীরা সেই সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। এ নিয়ে তারা দীর্ঘ সময়ে ধরে আন্দোলনও করেছেন। এবার তার সুফল হাতে পেলেন।

আজই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষা দপ্তর এই প্রজ্ঞাপন জারি করেছে। যাতে কোন পদে থাকা শিক্ষক ও কর্মচারীদের বেতন কতটা বাড়লো, তার বিস্তারিত উল্লেখ করা হয়েছে। মাদ্রাসা শিক্ষকদের মাসিক বেতন একলাফে গড়ে বেড়ে গেল চার থেকে সাড়ে চার হাজার টাকা। বকেয়া এরিয়ারসহ এবছরই তারা হাতে পাবেন সেই টাকা। এতে রাজ্যের কয়েক লক্ষ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী বেজায় খুশি।

* ১০৪২১ টাকা স্কেলে যারা বেতন পেতেন তাদের বেড়ে দাঁড়িয়েছে ১৪০০০ টাকা।
* ৯৬৭৫ টাকা স্কেলে যারা বেতন পেতেন তাদের বেড়ে দাঁড়িয়েছে ১৩০০০ টাকা।
* ৮৯৩০ টাকা স্কেলে যারা বেতন পেতেন তাদের বেড়ে দাঁড়িয়েছে ১২০০০ টাকা।

প্রায় সব স্তরেই এই হারে বেতন বেড়েছে। গ্রুপ ডি কর্মচারীদের বেতন ৫৬৫৬ টাকা থেকে বেড়ে হয়েছে ৯০০০ টাকা। শিশুশিক্ষা কেন্দ্রের শিক্ষকদের বেতনও ১০০০০ টাকায় পৌঁছেছে।

সেইসঙ্গে পাওনা এরিয়ার। সবমিলিয়ে, দেরিতে হলেও বেতনবৃদ্ধিতে মুখের হাসি চওড়া হয়েছে মাদ্রাসা শিক্ষকদের। নতুন বেতন কাঠামো অনুযায়ী, গত বছরের এপ্রিল থেকে এরিয়ারসহ বাড়তি বেতন তারা একসঙ্গেই হাতে পাবেন।

১২ দেশের গবেষকদের অংশগ্রহণে লোক প্রশাসন বিভাগের আন্তর্জাতিক…
  • ০৩ অক্টোবর ২০২৬
সহকারী শিক্ষক-প্রভাষক নিয়োগ দেবে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল…
  • ০৩ অক্টোবর ২০২৬
পুত্রবধূকে ‘চাকরি না দেওয়ায়’ স্কুলে তালা দিলেন ম্যানেজিং কম…
  • ০৩ অক্টোবর ২০২৬
থাইল্যান্ডকে হারিয়ে হকিতে সপ্তম বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
ইউআইইউতে ‘ইকোনথন ২০২৬’ অনুষ্ঠিত
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলিতে ‘সমস্তর’ শর্ত শিথিলের দাবি
  • ০৩ অক্টোবর ২০২৬