১০ম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা: রাজশাহীর বাছাইপর্ব অনুষ্ঠিত

১৭ ফেব্রুয়ারি ২০২০, ০৩:২৯ PM

© সংগৃহীত

‘আলোর সন্ধানী বন্ধুরা প্রস্তুত হও আমরা আসছি তোমাদের সন্ধানে’ স্লোগান নিয়ে রাজশাহীতে ১০ম জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২০ এর বাছাইপর্ব অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে রাজপাড়ার মোল্লাপাড়া আলহেরা ক্বারিয়ানা ও হাফিজিয়া মাদ্রাসায় বাছাইপর্ব অনুষ্ঠিত হয়। এতে বিচারক ছিলেন হাফেজ মাওলানা হোসাইন মোহামমাদুল্লাহ, হাফেজ মাওলানা মাহফুজুর রহমান, হাফেজ কাজী হাবিবুর রহমান।

এ প্রতিযোগিতার টাইটেল স্পন্সর হচ্ছে GPH ispat। পাওয়ার্ড বাই ক্রাউন সিমেন্ট। আর অনুষ্ঠানটি পবিত্র রমজান মাসের প্রত্যেক দিন ইফতারের পূর্বে আরটিভিতে প্রচারিত হবে। আগামীতে যেসব স্থানে এই প্রতিযোগিতার অডিশন শুরু হবে।

১৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার), স্কুল অব দ্য হলি কুরআন, ওয়াতন ভবন, কানসগাড়ী, বগুড়া। যোগাযোগ: ০১৯১৪-৬৩১০৯৮।

১৯ ফেব্রুয়ারি (বুধবার), মারকাজুত তাজভিদ ইন্টারন্যাশনাল মাদরাসা, সফর আলী ভবন, কুট্টাপাড়া মোড়, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া। যোগাযোগ: ০১৯৮৭-৭১০৯৮০, ০১৭৩১-০৯৩৯৮৯।

২০ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), সলিমা সিরাজ মহিলা ফাজিল মাদরাসা, ৮১/এ, এসএস খালেদ রোড, জামাল খাঁন, চকবাজার, চট্টগ্রাম। যোগাযোগ: ০১৮১৭-২০৭০৪৬।

২২ ফেব্রুয়ারি (শনিবার), শিরোমনি হাফিজিয়া মাদরাসা, খানজাহান আলী, শিরোমনি, খুলনা। যোগাযোগ: ০১৯৩০-৮০৪৪৮১।

২৩ ফেব্রুয়ারি (রোববার), চাঁদমারী এছহাকিয়া মুহাম্মদীয়া মাদরাসা, চাঁদমারী মাদরাসা রোড, বরিশাল। যোগাযোগ: ০১৭১৫-৩৫০৮১১, ০১৭১২-৯৪৩৬৮৬।

২৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার), হজরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসা, সোবাহানি ঘাট, সিলেট। যোগাযোগ: ০১৭১২-১৪৮২৩৬।

২৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ইসলামপুর ইশাআতুস সুন্নাহ মাদরাসা, উত্তর ইসলামপুর, মুন্সিগঞ্জ। যোগাযোগ: ০১৯২০-৭৪২১১৪।

২৯ ফেব্রুয়ারি (শনিবার) ঢাকা-২, ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তন, বায়তুল মোকাররম মসজিদ, ঢাকা। যোগাযোগ: ০১৭২১-২৯৪০২৫।

ট্যাগ: কোরআন
এসএসসির ফল পুনঃনিরীক্ষণ কীভাবে, নতুন নিয়ম জানাল বোর্ড
  • ১০ আগস্ট ২০২৬
৩১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে চ্যাম্পিয়ন ব্রাজিল
  • ১০ আগস্ট ২০২৬
ময়মনসিংহ শিক্ষা বোর্ডে চার প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
  • ১০ আগস্ট ২০২৬
ইরানের সঙ্গে যুদ্ধে ট্রাম্প ‘হেরে গেছেন’: মার্কিন সিনেটর মা…
  • ১০ আগস্ট ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে বম্বে সুইটস, আবেদন ৭ সেপ্টেম্বর পর্য…
  • ১০ আগস্ট ২০২৬
মেধার শতভাগ নিরপেক্ষ মূল্যায়ন করা হয়েছে: উপদেষ্টা মাহ্দী …
  • ১০ আগস্ট ২০২৬