স্বাক্ষর জাল করে আট মাদ্রাসায় শিক্ষক নিয়োগ, তদন্ত কমিটি গঠন

০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৫ PM
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর © সংগৃহীত

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার আটটি মাদ্রাসায় ডিজি প্রতিনিধির স্বাক্ষর জাল করে নিয়োগ দেওয়া হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (বরিশাল) স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়। 

নোটিশে বলা হয়, চলতি বছরের ১২ জানুয়ারিতে মাদ্রাসা সুপারদের নিয়োগ সিন্ডিকেট: ডিজির প্রতিনিধি চিঠি জাল করে ২০ পদে ভুয়া এমপিও শিরোনামে গণমাধ্যমে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, কুড়িগ্রাম জেলার রাজাহাট উপজেলার বিভিন্ন মাদ্রাসায় নিয়োগ জালিয়াতির এক ভয়াবহ চিত্র ফুটে উঠেছে। ডিজি প্রতিনিধির চিঠি ও পদের অনুমোদন পত্র জাল করে একের পর এক ভুয়া নিয়োগ ও এমপিও করা হচ্ছে। গত পাঁচমাসে এই অসাধু প্রক্রিয়ায় অন্তত পাঁচ কোটি টাকা হাতিয়া নিচ্ছে একটি সংঘবদ্ধ চক্র। প্রতিবেদনে বর্ণিত অভিযোগ তদন্তের জন্য মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর কর্তৃক ১৮ জানুয়ারি-২০২৬ মাদ্রাসা অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ আরিফুর রহমান মজুমদারকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

তদন্ত কার্য সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য, বড়ঘাটগমীর উদ্দিন মাদ্রাসা, সিরাজদিখান দাখিল মাদ্রাসা, বুড়িরহাট আব্দুস সাত্তার মন্ডল দাখিল মাদ্রাসা, কানুরাম সিদ্দীকীয়া দাখিল মাদ্রাসা ও পান্থাপারা দাখিল মাদ্রাসার সুপারগনকে এবং ডাংরারহাট আজিজিয়া আলিম মাদ্রাসা, সুকদেব ফাজিল মাদ্রাসা ও রাজমাল্লীরহাট ফাজিল মাদ্রাসার প্রিন্সিপালদেরকে ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সময়কালে তাদের স্ব স্ব মাদ্রাসায় অনুষ্ঠিত নিয়োগ সংশ্লিষ্ট কাগজপত্রসহ এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, রাজারহাট, কুড়িগ্রামকে উক্ত নিয়োগ সংক্রান্ত তথ্যাদিসহ আগামী ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বেলা ১১টায় মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন)-এর কক্ষে তদন্ত কমিটির নিকট স্বশরীরে উপস্থিত হয়ে শুনানীতে অংশগ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

পে-স্কেলের গেজেট কবে, আলোচনায় একাধিক তারিখ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজিং কমিটির সভাপতি হতে স্নাতক পাসই লাগবে, দায়িত্বে সর্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় গরুর পেঁপেগাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
এবার গোলাম আজমের জুতাপেটার ছবি টাঙালেন ছাত্র ফেডারেশন নেতা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
র‌্যাব সদস্যের বিরুদ্ধে চলাচলেরে রাস্তা বন্ধ করা ও ভয়ভীতি দ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মিনিস্টার হাই-টেক পার্ক নিয়োগ দেবে ৩০ শোরুম ম্যানেজার, আবেদ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
4 Regular Pizzas 999 All Inclusive, All Day Everyday
All Day, Everyday
Any 4 Regular Pizzas @ ৳999
Order Now