আলিমের পুনঃর্নিরীক্ষণের ফল প্রকাশ, দেখুন এখানে 

১৬ নভেম্বর ২০২৫, ১০:২৪ AM , আপডেট: ১৬ নভেম্বর ২০২৫, ১০:৪১ AM
ফল প্রকাশের পর মাদ্রাসা শিক্ষার্থীদের উচ্ছ্বাস

ফল প্রকাশের পর মাদ্রাসা শিক্ষার্থীদের উচ্ছ্বাস © ফাইল ছবি

চলতি বছরের আলিম পরীক্ষার খাতা চ্যালেঞ্জ বা উত্তরপত্র পুনঃর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। এতে মাদ্রাসা শিক্ষাবোর্ডে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৩৪ জন। আজ রবিবার (১৫ নভেম্বর) সকাল ১০টার দিকে এ ফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, আবেদন করেছে ৯ হাজার ৭৮১ শিক্ষার্থী, মোট আবেদন ৩১ হাজার ৮২৮টি। এর মধ্যে জিপিএ পরিবর্তন হয়েছে ৮৫ জনের। ফেল থেকে পাস করেছে ৪৫ জন। ফেল থেকে ফেল ১৮ জন।

জানা গেছে, আলিম পরীক্ষা-২০২৫-এর পুনঃনিরীক্ষণের ফলাফল আজ রবিবার সকাল ১০টায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এ ছাড়াও পুনঃনিরীক্ষণের জন্য সকল আবেদনকারীর প্রদত্ত মোবাইল নাম্বারে এসএমএস এর মাধ্যমে ফলাফল প্রেরণ করা হয়েছে।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের এই ওয়েবসাইটে আলিমের পুনঃর্নিরীক্ষণের ফলাফল দেখা যাবে।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬