১৩৫ দিনে কুরআনের হাফেজ হলেন দশ বছরের ফজলে রাব্বুল

২৮ জুলাই ২০২৫, ১২:৫৭ PM , আপডেট: ০৮ আগস্ট ২০২৫, ০৯:০৯ AM
মোহাম্মদ ফজলে রাব্বুল

মোহাম্মদ ফজলে রাব্বুল © টিডিসি

পবিত্র কুরআন মাত্র ১৩৫ দিনে হেফজ সম্পন্ন করে সবাইকে চমকে দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ১০ বছর বয়সী শিশু মোহাম্মদ ফজলে রাব্বুল। শুক্রবার (২৬ জুলাই) এ অর্জনকে ঘিরে আয়োজিত হয় এক মিলাদ ও দোয়া মাহফিল। শ্রীঘর চকবাজার হযরত শাহজালাল (রহ.) দারুল সুন্নাহ হাফিজিয়া হিফজুল কোরআন মডেল মাদ্রাসা ও হযরত ফাতেমাতুজ জাহেরা (রহ.) সুন্নীয়া মহিলা মাদ্রাসার উদ্যোগে মাদ্রাসা প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ শফিকুল ইসলাম (শিরু)। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট আলেম মাওলানা মুফতি কাজি আলাউদ্দিন আহমেদ। দোয়া ও মিলাদ পরিচালনাও করেন তিনি।

ফজলে রাব্বুল নাসিরনগরের বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামের মোহাম্মদ ফরিদ মিয়া ও পারভীন বেগমের সন্তান। বাবার স্বপ্ন বাস্তবায়নে মাত্র ৪ মাস ১৫ দিনে (১৩৫ দিনে) সম্পূর্ণ কুরআন মুখস্থ করেন তিনি। তার এই অর্জনে খুশি শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় এলাকাবাসী।

ফজলে রাব্বুল জানান, শিক্ষকদের দিকনির্দেশনা, ভালোবাসা এবং নিজের মনোযোগের ফলেই সে এত অল্প সময়ে কুরআনের হাফেজ হতে পেরেছে। ভবিষ্যতে বড় আলেম হওয়ার স্বপ্ন তার।

প্রধান শিক্ষক হাফেজ ক্বারী জাকারিয়া আহমদ জাকির বলেন, ফজলে রাব্বুল খুবই মেধাবী, মনোযোগী ও পরিশ্রমী ছাত্র। এই মেহনত ধরে রাখতে পারলে সে ভবিষ্যতে একজন যুগসেরা আলেম হিসেবে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এই কৃতিত্বশালী কিশোর হাফেজের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মাদ্রাসা কর্তৃপক্ষ ও পরিবার।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদ্রাসার শিক্ষক হাফেজ আবু বক্কর সিদ্দিক। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রধান শিক্ষক হাফেজ ক্বারী জাকারিয়া আহমদ জাকির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবীনগরের নারায়ণপুর ডিএস কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মুফতি জাবেদুর রহমান সিদ্দিকী, মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি মো. আমিনুল ইসলাম আমিন, সাধারণ সম্পাদক শেখ কাউসার আহমেদ ও সহ-সাধারণ সম্পাদক জসিম উদ্দিন।

রুমে ঢুকতে অনুমতি লাগবে না, প্রশংসায় ভাসছেন ঢাবির সাবেক ছাত…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ৪০ হাজার টাকা তুলে দিতে ঘুস চাইলেন ৪০ হাজার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়ায় কর্মী যেতে বন্ধ হচ্ছে হয়রানি, যা জানাল সরকার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বদলি আবেদন বাতিল অথবা এডিটের সুযোগ দাবি, যা বললেন মাউশি ডিজি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১৫ …
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
শাস্তি পেলেন ১৪০ শিক্ষক, তালিকা দেখুন এখানে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9