আলিম পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণের তারিখ প্রকাশ

২৯ এপ্রিল ২০২৫, ১১:১৬ AM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৩৩ PM
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড © ফাইল ফটো

আলিম পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণের তারিখ প্রকাশ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। রেজিস্ট্রেশন কার্ড বিতরণ ৪ মে থেকে শুরু হয়ে চলবে ৮ মে পর্যন্ত। বোর্ডের ৮টি অঞ্চল থেকে মাদ্রাসা প্রধান বা দায়িত্বশীল প্রতিনিধিকে প্রয়োজনীয় কাগজপত্রসহ পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ এবং যথাসময়ের মধ্যে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করতে হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।  

সোমবার (২৮ এপ্রিল) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক মো. ছাত্তার মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে আলিম পরীক্ষা ২০২৫-এর  শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণের জন্য বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আঞ্চলিক কার্যালয়ে প্রেরণ করা হয়েছে। ঢাকা, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রাজশাহী ও রংপুরের আঞ্চলিক কার্যালয় থেকে নির্দিষ্ট তারিখের মধ্যে রেজিস্ট্রেশন কার্ড বিতরণ করা হবে। 

ঢাকা অঞ্চলের রেজিস্ট্রেশন কার্ড মাদ্রাসা বোর্ডের রেজিস্ট্রেশন শাখা হতে এবং অন্যান্য অঞ্চলের ক্ষেত্রে আঞ্চলিক কার্যালয় হতে বিতরণ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,  উল্লিখিত সময়সীমার মধ্যে রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করে কোন প্রকার ভুলত্রুটি (বিভাগ/বিষয়/ছবি/দাখিল অনুযায়ী তথ্য না হওয়া) পরিলক্ষিত হলে সংশোধনের জন্য ২৫ মে পর্যন্ত প্রয়োজনীয় কাগজপত্র (আঞ্চলিক হতে অবহিত হয়ে) অত্র বোর্ডের রেজিস্টার বরাবর আবেদন করা যাবে।

রেজিস্ট্রেশন কার্ড গ্রহণের নির্দেশাবলি-

রেজিস্ট্রেশন কার্ড গ্রহণের জন্য রেজিস্ট্রার বরাবর মাদ্রাসার প্যাডে আবেদন করতে হবে। ঢাকা অঞ্চলের মাদ্রাসা প্রধান অথবা প্রতিষ্ঠানের দায়িত্বশীল প্রতিনিধিকে তিনটি নমুনা স্বাক্ষর সত্যায়িতসহ প্রাধিকারপত্র দিয়ে রেজিস্ট্রেশন কার্ড গ্রহণের জন্য অত্র বোর্ডের রেজিস্ট্রেশন শাখায় আসতে হবে।

মাদ্রাসা প্রধান নিজে বা প্রেরিত প্রতিনিধির আবেদনে গভর্নিং বডি/ম্যানেজিং কমিটির সভাপতি অথবা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের প্রতিস্বাক্ষর অবশ্যই আনতে হবে। অন্যথায় রেজিস্ট্রেশন কার্ড প্রদান করা হবে না। আঞ্চলিক কার্যালয় হতে রেজিস্ট্রেশন কার্ড গ্রহণের ক্ষেত্রে অন্যান্য অঞ্চলের মাদ্রাসা প্রধানের উপরিউক্ত নির্দেশনা অনুসরণ করতে হবে। রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করে যথাসময়ে শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করতে হবে।

মাকে লাইফ ইন্সুরেন্স দিয়ে বলেছিল মুগ্ধ— ‘আমি কখনো মারা গেলে…
  • ২২ মার্চ ২০২৬
‘সালামি হিসেবে আট আনা পেলেই আমরা অনেক খুশি হয়ে যেতাম’
  • ২১ মার্চ ২০২৬
দাবি আদায়ে ঈদের দিনেই মাঠে নামলেন হাসনাত আব্দুল্লাহ
  • ২১ মার্চ ২০২৬
ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের ঈদ উপহার দিলো যবিপ্রবির …
  • ২১ মার্চ ২০২৬
হবিগঞ্জে ঈদের দিনে কাবাডি ম্যাচ ঘিরে আ.লীগ-বিএনপি মিলন মেলা
  • ২১ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্রের আগ্রাসন বন্ধে ব্রিকসের ‘জোরালো ভূমিকা’ চায় ত…
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence