মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের ডিসেম্বর মাসের এমপিওর চেক ছাড়

৩০ ডিসেম্বর ২০২৪, ০৩:১৯ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৩ PM

© লোগো

বেসরকারি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের ডিসেম্বর মাসের এমপিওর চেক ছাড় করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। শিক্ষক-কর্মচারীরা ২০২৫ সালের ১ জানুয়ারির পর থেকে সংশ্লিষ্ট ব্যাংক থেকে বেতন-ভাতার সরকারি অংশের টাকা তুলতে পারবেন বলে জানানো হয়েছে। 

সোমবার (৩০ ডিসেম্বর) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (অর্থ) মো. আবুল বাসারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার সরকারি অংশের ৪টি চেক অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক পিএলসি, প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংক পিএলসি, স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, প্রতি মাসে সরকার ব্যাংকের মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষকদের বেতনের একটি অংশ পরিশোধ করে। এমপিও হলো মান্থলি পে-অর্ডার বা মাসিক বেতন আদেশ, যার মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের বেতন ওই প্রতিষ্ঠানের বদলে পরিশোধ করে সরকার।

রাকসু ও শিবিরের দাবি মেনে নিল প্রশাসন, ২ জন গ্রেফতার
  • ২৭ জুলাই ২০২৬
গণতন্ত্রের পক্ষে কথা বলায় আওয়ামী সন্ত্রাসীদের হামলার শিকার …
  • ২৭ জুলাই ২০২৬
ময়মনসিংহে ছাদ থেকে পড়ে প্রধান শিক্ষক মৃত্যু
  • ২৭ জুলাই ২০২৬
কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন রাবি অধ্যাপক ড. হাব…
  • ২৭ জুলাই ২০২৬
রুয়েটের নতুন প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. মো. আখতার হোসেন
  • ২৭ জুলাই ২০২৬
আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসা কার্যক্রম শুরু মঙ্গলবার
  • ২৭ জুলাই ২০২৬