মাদ্রাসার ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু  

২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:১৪ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:৩৩ PM
সুলাইমান ইসলাম মিনহাজ

সুলাইমান ইসলাম মিনহাজ © টিডিসি ফটো

মাদ্রাসার ছাদ থেকে পাইপ বেয়ে নিচে নামার সময় পড়ে গিয়ে সুলাইমান ইসলাম মিনহাজ নামে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ভোর ৫টার দিকে ভোলা শহরের উকিলপাড়ার জামেয়া ইসলামিয়া মোহাম্মদীয়া (গোরস্তান) মাদ্রাসায় এ ঘটনাটি ঘটে।

নিহত মিনহাজ ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রতনপুর গ্রামের ফরাজি বাড়ির মৃত সামসুদ্দিনের ছেলে। তিন ভাই বোনের মধ্যে মিনহাজ সবার ছোট। সে ওই মাদ্রাসার নাজেরা বিভাগের শিক্ষার্থী। 

পুলিশ ও স্বজনরা জানান, ২ মাস আগে জামেয়া ইসলামিয়া মোহাম্মদীয়া (গোরস্তান) মাদ্রাসায় ভর্তি করানো হয় মিনহাজকে। ভর্তির পর থেকেই আবাসিক শিক্ষার্থী হিসেবে মাদ্রাসায় থেকে পড়াশোনা করতো। শিক্ষকদের না জানিয়ে একাধিকবার পালিয়ে যায় মিনহাজ। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ফজরের নামাজের পর মাদ্রাসার ছাদ থেকে পাইপ বেয়ে নিচে নামতে গিয়ে তার মৃত্যু হয়। 

এদিকে বিষয়টি দুর্ঘটনা হিসেবে উল্লেখ করে মাদ্রাসা কর্তৃপক্ষের বিরুদ্ধ কোনো অভিযোগ নেই বলে জানান নিহতের মা নাজমা বেগম। 

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু শাহাদাৎ হাছনাইন পারভেজ বলেন, পরিবারের সদস্যদের কোন অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

রাকসু ও শিবিরের দাবি মেনে নিল প্রশাসন, ২ জন গ্রেফতার
  • ২৭ জুলাই ২০২৬
গণতন্ত্রের পক্ষে কথা বলায় আওয়ামী সন্ত্রাসীদের হামলার শিকার …
  • ২৭ জুলাই ২০২৬
ময়মনসিংহে ছাদ থেকে পড়ে প্রধান শিক্ষক মৃত্যু
  • ২৭ জুলাই ২০২৬
কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন রাবি অধ্যাপক ড. হাব…
  • ২৭ জুলাই ২০২৬
রুয়েটের নতুন প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. মো. আখতার হোসেন
  • ২৭ জুলাই ২০২৬
আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসা কার্যক্রম শুরু মঙ্গলবার
  • ২৭ জুলাই ২০২৬