মাদ্রাসা অধিদপ্তরে প্রশাসন ক্যাডারের পরিচালক নিয়োগ, ক্ষোভ

১৯ ডিসেম্বর ২০২৪, ০৯:৪০ AM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪৭ PM
মো. আবুল কালাম তালুকদার

মো. আবুল কালাম তালুকদার © ফাইল ছবি

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে নতুন পরিচালক নিয়োগ দিয়েছে সরকার। শিক্ষা ক্যাডার পদকে উপেক্ষা করে এ পদে প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মো. আবুল কালাম তালুকদারকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

জানা গেছে, সূচনা লগ্ন থেকেই মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক পদটিতে শিক্ষা ক্যাডার কর্মকর্তা নিয়োগ দেওয়া হত। তবে এবার এই পদটি প্রশাসন ক্যাডার দখলে নিয়েছে। এজন্য শিক্ষা ক্যাডারের বঞ্চিত কর্মকর্তারা ক্ষোভ জানিয়েছেন। তবে তারা কেউ প্রকাশ্যে কোনো বক্তব্য দিতে রাজি হননি।

বুধবার (১৮ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে নতুন পরিচালক পদায়নের বিষয়টি জানানো হয়। এতে বলা হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিসের কর্মকর্তাদের বদলিপূর্বক নামের পাশে বর্ণিত পদে প্রেষণে নিয়োগের জন্য চাকরি সংশ্লিষ্ট মন্ত্রণালয়- বিভাগে ন্যস্ত করা হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

 

আজ ৮ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৫ নভেম্বর ২০২৬
মহিষ ডাকাতি ও মাছ ছিনতাইয়ের ঘটনায় জড়িত ৪ নেতাকে বহিষ্কার কর…
  • ০৫ নভেম্বর ২০২৬
যে পাঁচ কারণে মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি হলো ট্রাম্পের
  • ০৫ নভেম্বর ২০২৬
এইচএসসির ফলাফলে ধস, শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে মাইকিং
  • ০৫ নভেম্বর ২০২৬
দুই যুগেও মেলেনি এমপিও, ঋণের চাপে সর্বস্বান্ত হয়ে প্রাণ গেল…
  • ০৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950