মাদ্রাসা শিক্ষকদের নভেম্বরের বেতনের চেক ছাড়

২৭ নভেম্বর ২০২৪, ০৬:৫০ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১৫ PM
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর © সংগৃহীত

দেশের এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের নভেম্বর মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। অনুদান বণ্টনকারী ব্যাংকগুলোতে চেক পাঠানো হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) মো. আবুল বাসারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের (মাদ্রাসা) শিক্ষক-কর্মচারীদের নভেম্বর বেতন-ভাতাদির সরকারি অংশের চারটি চেক অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড, স্থানীয় কার্যালয়ে ২৭ নভেম্বর হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিক্ষক-কর্মচারীরা আগামী ১ ডিসেম্বর তারিখের পর সংশ্লিষ্ট ব্যাংক হতে নভেম্বর মাসের বেতন-ভাতাদির সরকারি অংশ উত্তোলন করতে পারবেন বলে জাননো হয়। 

উল্লেখ্য, শিক্ষক-কর্মচারীরা ১ ডিসেম্বরের পর থেকে বেতন-ভাতার সরকারি অংশের টাকা তুলতে পারবেন। এ নিয়ে টানা চারমাস মাসের শুরুতে বেতন ভাতা দিচ্ছে মাদ্রাসা অধিদপ্তর।

আজ ৮ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৫ নভেম্বর ২০২৬
মহিষ ডাকাতি ও মাছ ছিনতাইয়ের ঘটনায় জড়িত ৪ নেতাকে বহিষ্কার কর…
  • ০৫ নভেম্বর ২০২৬
যে পাঁচ কারণে মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি হলো ট্রাম্পের
  • ০৫ নভেম্বর ২০২৬
এইচএসসির ফলাফলে ধস, শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে মাইকিং
  • ০৫ নভেম্বর ২০২৬
দুই যুগেও মেলেনি এমপিও, ঋণের চাপে সর্বস্বান্ত হয়ে প্রাণ গেল…
  • ০৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950